Revelation 17:3 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি রূহে আমাকে মরুভূমির মধ্যে নিয়ে গেলেন; তাতে আমি এক জন নারীকে দেখলাম, সে লাল রংয়ের পশুর উপরে বসে আছে; সেই পশু ধর্মনিন্দার নামে পরিপূর্ণ এবং তার সাতটি মাথা ও দশটি শিং আছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর সেই স্বর্গদূত পবিত্র আত্মায় আমাকে এক মরুপ্রান্তরে নিয়ে গেলেন। সেখানে আমি এক নারীকে একটি গাঢ় লাল রংয়ের পশুর উপরে বসে থাকতে দেখলাম। পশুটি ছিল ঈশ্বরনিন্দার নামে আবৃত এবং তার ছিল সাতটি মাথা ও দশটি শিং।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি আত্মাতে আমাকে প্রান্তর মধ্যে লইয়া গেলেন; তাহাতে আমি এক নারীকে দেখিলাম, সে সিন্দূরবর্ণ পশুর উপরে বসিয়া আছে; সেই পশু ধর্ম্মনিন্দার নামে পরিপূর্ণ, এবং তাহার সপ্ত মস্তক ও দশ শৃঙ্গ।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তখন তিনি আত্মার পরিচালনায় আমাকে প্রান্তরের মধ্যে নিয়ে গেলেন৷ সেখানে আমি একটি নারীকে দেখলাম, সে লাল রঙের এক পশুর ওপর বসে আছে৷ সেই পশুটির সাতটা মাথা ও দশটা শিং, তারা সারা গায়ে ঈশ্বর নিন্দা সূচক নাম লেখা ছিল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সেই স্বর্গদূত আমাকে মরুভূমিতে নিয়ে গেলেন তখন আমি পবিত্র আত্মায় পূর্ণ ছিলাম; এবং একটি লাল রঙের জন্তুর ওপর এক স্ত্রীলোককে বসে থাকতে দেখলাম; সেই জন্তুটার গায়ে ঈশ্বর নিন্দা করার জন্য অনেক নাম লেখা ছিল এবং তার সাতটি মাথা ও দশটি শিং ছিল l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি আত্মাতে আমাকে প্রান্তরের মধ্যে লইয়া গেলেন; তাহাতে আমি এক নারীকে দেখিলাম, সে সিন্দূরবর্ণ পশুর উপরে বসিয়া আছে; সেই পশু ধর্মনিন্দার নামে পরিপূর্ণ, এবং তাহার সপ্ত মস্তক ও দশটি শৃঙ্গ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর সেই স্বর্গদূত আমাকে মরুভূমিতে নিয়ে গেলেন। তখন আমি পবিত্র আত্মার বশে ছিলাম। সেখনে আমি একজন স্ত্রীলোককে একটা লাল রংয়ের জন্তুর উপরে বসে থাকতে দেখলাম। ঈশ্বরকে অপমান করবার জন্য অনেকগুলো নাম সেই জন্তুটার উপর লেখা ছিল। তার সাতটা মাথা আর দশটা শিং।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর সেই ফেরেশতা আমাকে মরুভূমিতে নিয়ে গেলেন। তখন আমি পাক-রূহের বশে ছিলাম। সেখানে আমি একজন স্ত্রীলোককে একটা লাল রংয়ের জন্তুর উপরে বসে থাকতে দেখলাম। কুফরী করবার জন্য অনেকগুলো নাম সেই জন্তুটার উপর লেখা ছিল। তার সাতটা মাথা আর দশটা শিং।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি আত্মার আবেশে আমাকে এক প্রান্তরে নিয়ে গেলেন। সেখানে আমি দেখলাম একটি নারী রক্তবর্ণ এক পশুর উপরে বসে রয়েছে। পশুটির গায়ে ঈশ্বনিন্দাসূচক বহু নাম অঙ্কিত। তার সাতটি মাথা, দশটি শিং।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন তিনি আত্মার পরিচালনায় আমাকে প্রান্তরের মধ্যে নিয়ে গেলেন৷ সেখানে আমি একটি নারীকে দেখলাম, সে লাল রঙের এক পশুর ওপর বসে আছে৷ সেই পশুটির সাতটা মাথা ও দশটা শিং, তার সারা গায়ে ঈশ্বর নিন্দা সূচক নাম লেখা ছিল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই স্বর্গদূত আমাকে মরূপ্রান্তে নিয়ে গেলেন তখন আমি পবিত্র আত্মায় পূর্ণ ছিলাম; এবং একটি লাল রঙের জন্তুটির ওপর এক স্ত্রীলোককে বসে থাকতে দেখলাম; সেই জন্তুটার গায়ে ঈশ্বরনিন্দা করার জন্য অনেক নাম লেখা ছিল এবং তার সাতটি মাথা ও দশটি শিং ছিল।