Revelation 17:4 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সেই নারী বেগুনি ও লাল কাপড় পরা এবং সোনা, মূল্যবান মণি ও মুক্তায় ভূষিত এবং তার হাতে সোনার একটি পানপাত্র আছে, তা এই ঘৃণার দ্রব্যে ও তার বেশ্যাক্রিয়ার ময়লায় পরিপূর্ণ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই নারীর পোশাক ছিল বেগুনি ও লাল রংয়ের এবং সে ছিল সোনা, মণিমাণিক্য ও মুক্তায় ভূষিত। সে তার হাতে একটি সোনার পানপাত্র ধরেছিল, যা ছিল ঘৃণ্য সব দ্রব্য ও তার ব্যভিচারের মলিনতায় পূর্ণ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সেই নারী বেগুনিয়া ও সিন্দূরবর্ণ বস্ত্র পরিহিতা, এবং সুবর্ণে ও মূল্যবান্ মণিতে ও মুক্তায় মণ্ডিতা, এবং তাহার হস্তে সুবর্ণময় এক পানপাত্র আছে, ইহা ঘৃণার্হ দ্রব্যে ও তাহার বেশ্যাক্রিয়ার মালিন্যে পরিপূর্ণ।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সেই নারীর পরনে ছিল বেগুনী ও লাল রঙের বসন, সোনা ও বহুমূল্য মণি-মুক্তা খচিত অলঙ্কার তার অঙ্গে, তার হাতে সোনার একটি পানপাত্র ছিল, ঘৃন্য দ্রব্য়ে ও তার য়ৌন পাপ মালিন্য়ে তা পূর্ণ৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর সেই স্ত্রীলোকটি বেগুনী ও লাল রঙের পোশাক পরেছিল এবং সোনার, দামী পাথর, মণি ও মুক্তা পরেছিল, এবং তার হাতে জঘন্য জিনিস ও ব্যভিচারের ময়লা ভরা একটা সোনার বাটি ছিল l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সেই নারী বেগুনিয়া ও সিন্দূরবর্ণ বস্ত্র পরিহিত, এবং সুবর্ণে, মূল্যবান মণিতে ও মুক্তায় মণ্ডিত, এবং তাহার হস্তে সুবর্ণময় এক পানপাত্র আছে, ইহা ঘৃণার্হ দ্রব্যে ও তাহার বেশ্যাক্রিয়ার মালিন্যে পরিপূর্ণ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই স্ত্রীলোকটা বেগুনী ও লাল রংয়ের পোশাক পরে ছিল এবং তার গায়ে সোনা, দামী দামী পাথর ও মুক্তার গহনা ছিল। জঘন্য জিনিষে ও তার ব্যভিচারের ময়লায় ভরা একটা সোনার বাটি তার হাতে ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই স্ত্রীলোকটা বেগুনী ও লাল রংয়ের পোশাক পরে ছিল এবং তার গায়ে সোনা, দামী দামী পাথর ও মুক্তার গহনা ছিল। জঘন্য জিনিসে ও তার জেনার ময়লায় ভরা একটা সোনার পেয়ালা তার হাতে ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই নারীর পরণে ছিল বেগুনী ও রক্তবর্ণের বসন, সোনা এবং বহুবিধ মণিমুক্তার অলঙ্কারে বিভূষিত ছিল সে। তার হাতে ছিল তার জঘন্য ভ্রষ্টাচারের অশুচি উপকরণে পূর্ণ সোনার একটি পানপাত্র।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই নারীর পরনে ছিল বেগুনী ও লাল রঙের বসন, সোনা ও বহুমূল্য মণি-মুক্তা খচিত অলঙ্কার তার অঙ্গে, তার হাতে সোনার একটি পানপাত্র ছিল, ঘৃন্য দ্রব্যে ও তার যৌন পাপ মালিন্যে তা পূর্ণ৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সেই স্ত্রীলোকটী বেগুনী ও লাল রঙের পোশাক পরেছিল এবং সোনার, দামী পাথর, মণি ও মুক্তা পরেছিল এবং তার হাতে অপবিত্র জিনিস ও ব্যভিচারের ময়লা ভরা একটা সোনার বাটি ছিল।