Revelation 17:7 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সেই ফেরেশতা আমাকে বললেন, তুমি আশ্চর্য জ্ঞান করলে কেন? আমি ঐ নারী ও ওর বাহনের অর্থাৎ যার সাতটি মাথা ও দশটি শিং আছে, সেই পশুর নিগূঢ়তত্ত্ব তোমাকে জানাই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন সেই স্বর্গদূত আমাকে বললেন, “তুমি আশ্চর্য বোধ করলে কেন? আমি ওই নারীর ও তার বাহনের, অর্থাৎ যার সাতটি মাথা ও দশটি শিং, সেই পশুর রহস্য তোমার কাছে ব্যাখ্যা করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সেই দূত আমাকে কহিলেন, তুমি আশ্চর্য্য জ্ঞান করিলে কেন? আমি ঐ নারীর ও উহার বাহনের অর্থাৎ যাহার সপ্ত মস্তক ও দশ শৃঙ্গ, সেই পশুর নিগূঢ়তত্ত্ব তোমাকে জানাই।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সেই স্বর্গদূত আমায় জিজ্ঞেস করলেন, ‘তুমি অবাক হচ্ছ কেন? আমি ঐ নারী ও তার বাহন পশু সম্পর্কে নিগূঢ়তত্ত্ব জানাচ্ছি৷ ঐ পশুটির সাতটি মাথা এবং দশটি শিং আছে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর সেই স্বর্গদূত আমাকে বললেন, তুমি কেন অত্যন্ত বিষ্মিত হচ্ছো? আমি ওই স্ত্রীলোকটির এবং সেই জন্তুটি যে তাকে বয়ে নিয়ে যায়, যার সাতটি মাথা ও দশটি শিং আছে তাদের গোপন মানে বুঝিয়ে বলব l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সেই দূত আমাকে কহিলেন, তুমি আশ্চর্য জ্ঞান করিলে কেন? আমি ঐ নারীর ও উহার বাহনের অর্থাৎ যাহার সপ্ত মস্তক ও দশটি শৃঙ্গ, সেই পশুর নিগূঢ়তত্ত্ব তোমাকে জানাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি তাকে দেখে খুব আশ্চর্য হলাম। তখন সেই স্বর্গদূত আমাকে বললেন, “তুমি আশ্চর্য হচ্ছ কেন? স্ত্রীলোকটার এবং যে জন্তুটা তাকে বয়ে নিয়ে বেড়াচ্ছে সেই জন্তুটার গুপ্ত অর্থ তোমাকে বুঝিয়ে দিচ্ছি। এ সেই জন্তু যার সাতটা মাথা আর দশটা শিং ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি তাকে দেখে খুব আশ্চর্য হলাম। তখন সেই ফেরেশতা আমাকে বললেন, “তুমি আশ্চর্য হচ্ছ কেন? স্ত্রীলোকটার এবং যে জন্তুটা তাকে বয়ে নিয়ে বেড়াচ্ছে সেই জন্তুটার গোপন অর্থ তোমাকে বুঝিয়ে দিচ্ছি। এ সেই জন্তু যার সাতটা মাথা আর দশটা শিং ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন সেই দূত আমাকে বললেন, “বিস্মিত হলে কেন? এই নারী এবং তার বাহন ঐ সাতটি মাথা ও দশটি শিং বিশিষ্ট পশুর রহস্য আমি তোমাকে বলব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই স্বর্গদূত আমায় জিজ্ঞেস করলেন, “তুমি অবাক হচ্ছ কেন? আমি ঐ নারী ও তার বাহন পশু সম্পর্কে নিগূঢ়তত্ত্ব জানাচ্ছি৷ ঐ পশুটির সাতটি মাথা এবং দশটি শিং আছে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সেই স্বর্গদূত আমাকে বললেন, তুমি কেন অত্যন্ত বিষ্মিত হোচ্ছ? আমি ওই স্ত্রীলোকটীর এবং সেই জন্তুটি যে তাকে বয়ে নিয়ে যায়, যার সাতটি মাথা ও দশটি শিং আছে তাদের গোপন মানে বুঝিয়ে বলব।