Revelation 17:9 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এখানে জ্ঞানযুক্ত মনের প্রয়োজন। ঐ সাতটি মাথা হল সাতটি পর্বত, তাদের উপরে ঐ নারী বসে আছে; এবং তারা সাত জন বাদশাহ্‌;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“এখানে বিচক্ষণ মানসিকতার প্রয়োজন হয়। ওই সাতটি মাথা হল সাতটি পর্বত, যার উপরে সেই নারী বসে আছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এস্থলে জ্ঞানযুক্ত মন দেখা যায়। ঐ সপ্ত মস্তক সপ্ত পর্ব্বত, তাহাদের উপরে ঐ নারী বসিয়া আছে;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
‘এটা বোঝার জন্য বিজ্ঞ মনের প্রযোজন৷ ঐ সপ্ত মস্তক হচ্ছে সপ্ত পর্বত, যার ওপর ঐ নারী বসে আছে৷ তারা আবার সপ্ত রাজার প্রতীক৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এখন বুঝবার জন্য জ্ঞান এবং বুদ্ধির দরকার l ওই সাতটি মাথা হলো সাতটি পাহাড় যার ওপর স্ত্রীলোকটি বসে আছে; আবার সেই সাতটা মাথা হলো সাতটি রাজা;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এইস্থলে জ্ঞানযুক্ত মন দেখা যায়। ঐ সপ্ত মস্তক হইল সপ্ত পর্বত, তাহাদের উপরে ঐ নারী বসিয়া আছে; এবং তাহারা সপ্ত রাজা;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“এখন যা বলা হবে তা বুঝবার জন্য বুদ্ধির দরকার। সেই সাতটা মাথা হল সাতটা পাহাড় যার উপর স্ত্রীলোকটা বসে আছে। সেই সাতটা মাথা আবার সাতজন রাজাও বটে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“এখন যা বলা হবে তা বুঝবার জন্য বুদ্ধির দরকার। সেই সাতটা মাথা হল সাতটা পাহাড় যার উপর স্ত্রীলোকটা বসে আছে। সেই সাতটা মাথা আবার সাতজন বাদশাহ্‌ও বটে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রাজ্ঞজনই বুঝবে এই তত্ত্ব। ঐ সাতটি মাথা হচ্ছে সাতটি পর্বত, স্ত্রীলোকটি যার উপরে বসে রয়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“এটা বোঝার জন্য বিজ্ঞ মনের প্রয়োজন৷ ঐ সপ্ত মস্তক হচ্ছে সপ্ত পর্বত, যার ওপর ঐ নারী বসে আছে৷ তারা আবার সপ্ত রাজার প্রতীক৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এটাকে বলে মন যার মধ্যে ঈশ্বরীয় জ্ঞান আছে। ওই সাতটি মাথা হলো সাতটি পাহাড় যার ওপর স্ত্রীলোকটী বসে আছে; আবার সেই সাতটা মাথা হলো সাতটি রাজা;