Revelation 18:1 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এসব কিছুর পরে আমি বেহেশত থেকে আর এক জন ফেরেশতাকে নেমে আসতে দেখলাম; তিনি মহাক্ষমতা সম্পন্ন এবং তাঁর প্রতাপে দুনিয়া আলোতে পূর্ণ হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এরপরে আমি অন্য এক দূতকে স্বর্গ থেকে নেমে আসতে দেখলাম। তিনি ছিলেন মহা কর্তৃত্বসম্পন্ন, পৃথিবী তাঁর প্রতাপে আলোকিত হয়ে উঠল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই সকলের পরে আমি স্বর্গ হইতে আর এক দূতকে নামিয়া আসিতে দেখিলাম; তিনি মহাক্ষমতাপন্ন এবং তাঁহার প্রতাপে পৃথিবী দীপ্তিময় হইল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এইসব ঘটনার পর আমি আর একজন স্বর্গদূতকে স্বর্গ থেকে নেমে আসতে দেখলাম৷ তিনি মহাপরাক্রান্ত স্বর্গদূত, তাঁর জ্যোতি সমস্ত পৃথিবীকে আলোকিত করে তুলল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এসবের পরে আর একজন স্বর্গদূতকে আমি স্বর্গ থেকে নেমে আসতে দেখলাম; তার মহা ক্ষমতা ছিল এবং পৃথিবী তার মহিমায় আলোকিত হয়ে উঠলো l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই সকলের পরে আমি স্বর্গ হইতে আর এক দূতকে নামিয়া আসিতে দেখিলাম; তিনি মহাক্ষমতাপন্ন এবং তাঁহার প্রতাপে পৃথিবী দীপ্তিময় হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পরে আমি আর একজন স্বর্গদূতকে স্বর্গ থেকে নেমে আসতে দেখলাম। তাঁর মহা ক্ষমতা ছিল এবং পৃথিবী তাঁর মহিমায় উজ্জ্বল হয়ে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পরে আমি আর একজন ফেরেশতাকে বেহেশত থেকে নেমে আসতে দেখলাম। তাঁর মহা ক্ষমতা ছিল এবং দুনিয়া তাঁর মহিমায় উজ্জ্বল হয়ে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এর পরে আমি স্বর্গ থেকে আর এক দূতকে নেমে আসতে দেখলাম। উনি প্রবল পরাক্রান্ত। এঁর প্রতাপে পৃথিবী আলোকিত হয়ে উঠল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এইসব ঘটনার পর আমি আর একজন স্বর্গদূতকে স্বর্গ থেকে নেমে আসতে দেখলাম৷ তিনি মহাপরাক্রান্ত স্বর্গদূত, তাঁর জ্যোতি সমস্ত পৃথিবীকে আলোকিত করে তুলল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এসবের পরে আর একজন স্বর্গদূতকে আমি স্বর্গ থেকে নেমে আসতে দেখলাম; তার মহান কর্তৃত্ব ছিল এবং পৃথিবী তার মহিমায় আলোকিত হয়ে উঠল।