Revelation 18:10 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তার যন্ত্রণার ভয়ে দূরে দাঁড়িয়ে তারা বলবে, হায়! হায়! সেই মহানগরী! ব্যাবিলন, সেই পরাক্রান্ত নগরী! কারণ এক ঘণ্টার মধ্যেই তোমার বিচার উপস্থিত!
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তার যন্ত্রণাভোগে আতঙ্কগ্রস্ত হয়ে তারা দূরে দাঁড়িয়ে থাকবে ও আর্তনাদ করে বলবে, “ ‘হায়! হায় সেই মহানগরী, ও ব্যাবিলন, পরাক্রান্ত নগরী! এক ঘণ্টার মধ্যেই তোমার সর্বনাশ উপস্থিত হল।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার যন্ত্রণার ভয়ে দূরে দাঁড়াইয়া তাহারা বলিবে, হায়! হায়! সেই মহানগরীর, বাবিলের সেই পরাক্রান্তা নগরীর সন্তাপ, কারণ এক ঘন্টার মধ্যেই তোমার বিচার উপস্থিত!
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তার যন্ত্রণার ভয়াবহতা দেখে ভয়ে দূরে দাঁড়িয়ে বলবে: ‘হায়! হায়! হে মহান নগরী! ও শক্তিশালী বাবিল নগরী! এক ঘন্টার মধ্যেই তোমার ওপরে শাস্তি নেমে এল!’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তারা তার যন্ত্রণা দেখে ভয়ে দুরে দাঁড়িয়ে বলবে হায় বাবিলন হায়! সেই নাম করা শহর বাবিল, ক্ষমতায় পরিপূর্ণ সেই শহর! এত অল্প সময়ের মধ্যে তোমার শাস্তি এসে গেছে l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার যন্ত্রণার ভয়ে দূরে দাঁড়াইয়া তাহারা বলিবে, হায়! হায়! সেই মহানগরীর, বাবিলের সেই পরাক্রান্ত নগরীর সন্তাপ, কারণ এক ঘণ্টার মধ্যেই তোমার বিচার উপস্থিত!
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা তার যন্ত্রণা দেখে ভয়ে দূরে দাঁড়িয়ে থেকে বলবে, “হায় বাবিল, হায়! সেই নাম-করা শহর, ক্ষমতায় পূর্ণ সেই শহর! এত অল্প সময়ের মধ্যেই তোমার শাস্তি এসে গেছে!”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা তার যন্ত্রণা দেখে ভয়ে দূরে দাঁড়িয়ে থেকে বলবে, “হায়, ব্যাবিলন, হায়! সেই নাম-করা শহর, ক্ষমতায় পূর্ণ সেই শহর! এত অল্প সময়ের মধ্যেই তোমার শাস্তি এসে গেছে!”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা তার যন্ত্রমা দেখে ভয়ে দূরে সরে যাবে, বলবেঃ “হে মহানগরী, হয়া, এ কি দুর্ভাগ্য তোমারহায় ক্ষমতাময়ী ব্যাবিলন,মুহূর্তেই হল শেষ তোমার বিচার।”
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তার যন্ত্রণার ভয়াবহতা দেখে ভয়ে দূরে দাঁড়িয়ে বলবে: ‘হায়! হায়! হে মহান নগরী! ও শক্তিশালী বাবিল নগরী! এক ঘন্টার মধ্যেই তোমার ওপর শাস্তি নেমে এল!’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা তার যন্ত্রণা দেখে ভয়ে দূরে দাঁড়িয়ে বলবে হায় বাবিলন হায়! সেই নাম করা শহর বাবিল, ক্ষমতায় পরিপূর্ণ সেই শহর! এত অল্প দিনের মধ্যে তোমার শাস্তি এসে গেছে।