Revelation 18:14 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তোমার প্রাণ যে সমস্ত ফল কামনা করতো, তা তোমার কাছ থেকে দূর হয়েছে, এবং তোমার সমস্ত ধন ও জাঁকজমক বিনষ্ট হয়েছে; লোকে তা আর কখনও পাবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আর তারা বলবে, ‘যে ফলের তুমি আকাঙ্ক্ষা করতে, তা তোমার হাতছাড়া হয়ে গেছে। তোমার সমস্ত ঐশ্বর্য ও সমারোহ তোমার নাগালের বাইরে, আর কখনও সেসব ফিরে পাওয়া যাবে না।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তোমার প্রাণের অভিলষিত ফলসমূহ তোমা হইতে গিয়াছে, এবং তোমার সমস্ত শোভা ও ভূষা তোমা হইতে বিনষ্ট হইয়াছে; লোকে তাহা আর কখনও পাইবে না।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
‘হে বাবিল, য়ে সব ভাল ভাল জিনিসের প্রতি তোমার মন পড়ে ছিল তার সবই তোমার কাছ থেকে চলে গেছে৷ তোমার সব রকমের বিলাসিতা ও শোভা প্রাচুর্য়্য় সবই ধ্বংস হয়ে গেছে৷ তুমি তা আর কখনই দেখতে পাবে না৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যে ফল তুমি প্রত্যাশিত করতে চেয়েছিলে তা তোমার কাছ থেকে দুরে চলে গেছে, এবং তোমার জাঁকজমক ও সব ধন নষ্ট হয়ে গেছে; লোকেরা সে সব আর কখনও পাবে না l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তোমার প্রাণের অভিলষিত ফলসমূহ তোমা হইতে গিয়াছে, এবং তোমার সমস্ত শোভা ও ভূষণ তোমা হইতে বিনষ্ট হইয়াছে; লোকে তাহা আর কখনও পাইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই ব্যবসায়ীরা বলবে, “যে ফল তুমি লাভ করতে চেয়েছিলে তা তোমার কাছ থেকে দূরে সরে গেছে; তোমার সব ধন ও জাঁকজমক ধ্বংস হয়ে গেছে। লোকে আর কখনও সেই সব পাবে না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই ব্যবসায়ীরা বলবে, “যে ফল তুমি লাভ করতে চেয়েছিলে তা তোমার কাছ থেকে দূরে সরে গেছে; তোমার সব ধন ও জাঁকজমক ধ্বংস হয়ে গেছে। লোকে আর কখনও সেই সব পাবে না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যে ফলের আকাঙ্ক্ষা তুমি করেছিলে তা তোমার নাগালের বাইরে তোমার রাজসিক খাদ্য-পানীয় এবং আড়ম্বর অন্তর্হিত, তুমি কোনদিন তা আর ফিরে পাবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
‘হে বাবিল, যে সব ভাল ভাল জিনিসের ওপর তোমার মন পড়ে ছিল তার সবই তোমার কাছ থেকে চলে গেছে৷ তোমার সব রকমের বিলাসিতা ও শোভা প্রাচুর্য্য সবই ধ্বংস হয়ে গেছে৷ তুমি তা আর কখনই দেখতে পাবে না৷’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে ফল তুমি প্রত্যাশিত করতে চেয়েছিলে তা তোমার কাছ থেকে দূরে চলে গেছে এবং তোমার জাঁকজমক ও সব ধন নষ্ট হয়ে গেছে; লোকেরা সে সব আর কখনও পাবে না।