Revelation 18:16 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হায়! হায়! সেই মহানগরীর দুর্ভাগ্য, যে মসীনা-কাপড়, বেগুনি কাপড়, ও লাল রংয়ের কাপড় পরা ছিল, এবং সোনা ও বহুমূল্য মণি মুক্তায় ভূষিত ছিল!
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং চিৎকার করে বলে উঠবে, “ ‘হায়! হায়! সেই মহানগরী, সে মিহি মসিনা, বেগুনি ও লাল রংয়ের পোশাকে সজ্জিত ছিল, সে সজ্জিত ছিল সোনা, মণিমাণিক্য ও মুক্তায়!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হায়! হায়! সেই মহানগরীর সন্তাপ, যে মসীনা-বস্ত্র, বেগুনিয়া বস্ত্র ও সিন্দূরবর্ণ বস্ত্র পরিহিতা ছিল, এবং সুবর্ণে ও বহুমূল্য মণি মুক্তায় মণ্ডিতা ছিল;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
‘হায়! হায়! হায় মহানগরী! সে মসীনার কাপড়, বেগুনী রঙের কাপড় ও লাল রঙের কাপড় পরত৷ সে সোনা, মণি, মুক্তা খচিত গয়না পরত৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
হায়! হায়! সেই মহান শহর মসীনা কাপড়, বেগুনি ও লাল রঙের কাপড় পরা এবং সোনা ও দামী পাথর এবং মণি মুক্তায় সাজগোজ করা সেই নাম করা শহর;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হায়! হায়! সেই মহানগরীর সন্তাপ, যে মসীনা-বস্ত্র, বেগুনিয়া বস্ত্র ও সিন্দূরবর্ণ বস্ত্র পরিহিতা ছিল, এবং সুবর্ণে ও বহুমূল্য মণি মুক্তায় মণ্ডিতা ছিল;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা কেঁদে কেঁদে দুঃখ করে বলবে, “হায়, হায়! মিহি মসীনার কাপড় আর বেগুনে ও লাল কাপড় পরা এবং সোনা, দামী পাথর ও মুক্তা দিয়ে সাজ-গোজ করা সেই নাম-করা শহর!
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা কেঁদে কেঁদে দুঃখ করে বলবে, “হায়, হায়! মিহি মসীনার কাপড় আর বেগুনী ও লাল কাপড় পরা এবং সোনা, দামী পাথর ও মুক্তা দিয়ে সাজ-গোজ করা সেই নাম-করা শহর!
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
“হায়, হায়, এই কি সেই মহানগরী।যার পরণে ছিল বেগুনী ও লালরেশমী বসন,অঙ্গে সোনা ও মণি-মুক্তার অলঙ্কার!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
‘হায়! হায়! হায় মহানগরী! সে মসীনার কাপড়, বেগুনী রঙের কাপড় ও লাল রঙের কাপড় পরত৷ সে সোনা, মণি, মুক্তা খচিত গয়না পরত৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হায়! হায়! সেই মহান শহর মসীনা কাপড়, বেগুনী ও লাল রঙের কাপড় পরা এবং সোনা ও দামী পাথর এবং মুক্তায় সাজগোজ করা সেই নাম করা শহর;