Revelation 18:17 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ এক ঘণ্টার মধ্যেই সেই মহা সম্পত্তি ধ্বংস হয়ে গেল। আর প্রত্যেক প্রধান কর্মকর্তা ও সমুদ্রপথে যে কেউ যাতায়াত করে এবং মাল্লারা ও সমুদ্রের ব্যবসায়ীরা সকলে দূরে দাঁড়িয়ে থাকল,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এক ঘণ্টায় এই বিপুল ঐশ্বর্য ধ্বংস হয়ে গেল!’ “আর সমুদ্রের প্রত্যেক দলপতি, যারা জলপথে যাত্রা করে, নাবিকের দল ও সমুদ্র থেকে যারা তাদের জীবিকা অর্জন করে, তারা সবাই দূরে দাঁড়িয়ে থাকবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ এক ঘন্টার মধ্যেই সেই মহাসম্পত্তি ধ্বংস হইল। আর প্রত্যেক কর্ণধার, ও জলপথে যে কেহ গমন করে, এবং মাল্লারা ও সমুদ্রব্যবসায়ীরা সকলে দূরে দাঁড়াইল,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এক ঘন্টার মধ্যে তার সেই মহাসম্পদ ধ্বংস হল!’ ‘আর প্রত্যেক জাহাজের প্রধান কর্মচারীরা, জলপথের যাত্রীরা, নাবিকরা ও সমুদ্রেই জীবিকা যাদের, তারা সকলে বাবিল থেকে সরে দাঁড়ালো৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এক ঘন্টার মধ্যেই সেই মহাসম্পত্তি ধ্বংস হয়ে গেছে l জাহাজের প্রত্যেক প্রধান কর্মচারী, ও জলপথের যাত্রীরা, এবং নাবিকরা ও সমুদ্র ব্যবসায়ীরা সবাই দূরে দাঁড়িয়ে থাকলো,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ এক ঘণ্টার মধ্যেই সেই মহাসমপত্তি ধ্বংস হইল। আর প্রত্যেক কর্ণধার, ও জলপথে যে কেহ গমন করে, এবং মাল্লারা ও সমুদ্র-ব্যবসায়ীরা সকলে দূরে দাঁড়াইল,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এত অল্প সময়ের মধ্যেই তোমার এমন মহা ধন-সম্পদ সব নষ্ট হয়ে গেছে!” জাহাজের প্রধান কর্মচারীরা, জলপথের যাত্রীরা, নাবিকেরা এবং সমুদ্রে যারা ব্যবসা-বাণিজ্য করে তারা সবাই দূরে দাঁড়িয়ে থাকল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এত অল্প সময়ের মধ্যেই তোমার এমন মহা ধন-সম্পদ সব নষ্ট হয়ে গেছে!” জাহাজের প্রধান কর্মচারীরা, সমুদ্রপথের যাত্রীরা, নাবিকেরা এবং সমুদ্রে যারা ব্যবসা-বাণিজ্য করে তারা সবাই দূরে দাঁড়িয়ে থাকল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মুহূএর্তই শেষ হল তার বিপুল বৈভব। তখন সমস্ত জাহাজের কাণ্ডারী, সাগরযাত্রী, নাবিক ও সমুদ্রপথের সওদাগরেরা দূরে গিয়ে দাঁড়াল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এক ঘন্টার মধ্যে তার সেই মহাসম্পদ ধ্বংস হল!’ “আর প্রত্যেক জাহাজের প্রধান কর্মচারীরা, জলপথের যাত্রীরা, নাবিকরা ও সমুদ্রেই জীবিকা যাদের, তারা সকলে বাবিল থেকে সরে দাঁড়ালো৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এক ঘন্টার মধ্যেই সেই মহাসম্পত্তি ধ্বংস হয়ে গেছে। জাহাজের প্রত্যেক প্রধান কর্মচারী, ও জলপথের যাত্রীরা এবং নাবিকরা ও সমুদ্র ব্যবসায়ীরা সবাই দূরে দাঁড়িয়ে থাকলো,