Revelation 18:2 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি খুব জোরে ডেকে বললেন, ‘পড়লো, পড়লো মহতী ব্যাবিলন; সে বদ-রূহ্দের আবাস, সমস্ত নাপাক রূহের কারাগার, ও সমস্ত নাপাক ও ঘৃণ্য পাখির কারাগার হয়ে পড়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি প্রবল রবে চিৎকার করে বললেন, “ ‘পতন হল! বিশাল সেই ব্যাবিলনের পতন হল!’ সে হয়ে উঠেছিল ভূতপ্রেতদের গৃহ, সমস্ত মন্দ-আত্মার লুকোনোর স্থান, প্রত্যেক অশুচি পাখির এক আস্তানা। প্রত্যেক অশুচি ও ঘৃণ্য পশুর এক আস্তানা।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি প্রবল রবে ডাকিয়া কহিলেন, ‘পড়িল, পড়িল মহতী বাবিল; সে ভূতগণের আবাস, সমস্ত অশুচি আত্মার কারাগার, ও সমস্ত অশুচি ও ঘৃণার্হ পক্ষীর কারাগার হইয়া পড়িয়াছে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তিনি প্রবল শব্দে চেঁচিয়ে উঠলেন: ‘পতন হল! মহানগরী বাবিলের পতন হল! সে ভূতের আবাসে পরিণত হয়েছে৷ সেই নগরী হয়েছে সব রকমের অশুচি আত্মার আবাস৷ সে যতো অশুচি পাখীদের বাসা এবং যতো নোংরা ও ঘৃন্য পশুদের নগরীতে পরিণত হয়েছে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তিনি জোরে চেঁচিয়ে বললেন, ‘সেই নাম করা বাবিলন ধ্বংস হয়ে গেছে'; সেটা ভূতদের থাকার জায়গা হয়েছে আর সব মন্দ আত্মার আড্ডাখানা এবং অশুচি ও জঘন্য পাখীর বাসা হয়েছে l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি প্রবল রবে ডাকিয়া কহিলেন, ‘পড়িল, পড়িল মহতী বাবিল; সে ভূতগণের আবাস, সমস্ত অশুচি আত্মার কারাগার, ও সমস্ত অশুচি ও ঘৃণার্হ পক্ষীর কারাগার হইয়া পড়িয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি জোরে চিৎকার করে বললেন, “ধ্বংস হয়েছে, সেই নাম-করা বাবিল ধ্বংস হয়েছে! ওটা এখন মন্দ আত্মাদের থাকবার জায়গা হয়েছে আর প্রত্যেকটি মন্দ আত্মার আড্ডাখানা আর অশুচি ও জঘন্য পাখীর বাসা হয়েছে,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি জোরে চিৎকার করে বললেন, “ধ্বংস হয়েছে, সেই নাম-করা ব্যাবিলন ধ্বংস হয়েছে! ওটা এখন ভূতদের থাকবার জায়গা হয়েছে আর প্রত্যেকটি ভূতের আড্ডাখানা আর নাপাক ও জঘন্য পাখীর বাসা হয়েছে,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইনি চীৎকার করে বললেন, “পতন হল, মহতী ব্যাবিলনের পতন হল, ভূতপ্রেতের লীলাভূমি অশুচি আত্মা আবাস, জঘনও ও ঘৃণ্য যত পাখির বাসা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনি প্রবল শব্দে চেঁচিয়ে উঠলেন: “পতন হল! মহানগরী বাবিলের পতন হল! সে ভূতের আবাসে পরিণত হয়েছে৷ সেই নগরী হয়েছে সব রকমের অশুচি আত্মার আবাস৷ সে যতো অশুচি পাখীদের বাসা এবং যতো নোংরা ও ঘৃন্য পশুদের নগরীতে পরিণত হয়েছে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি জোরে চেঁচিয়ে বললেন, “সেই নাম করা বাবিলন ধ্বংস হয়ে গেছে;” সেটা ভূতদের থাকার জায়গা হয়েছে আর সব মন্দ আত্মার আড্ডাখানা এবং অশুচি ও জঘন্য পাখীর বাসা হয়েছে।