Revelation 18:20 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে বেহেশত আনন্দ কর, হে পবিত্র লোকেরা, হে প্রেরিতেরা, নবীরা, তোমরা তার বিষয়ে আনন্দ কর; কেননা সে তোমাদের প্রতি যে অন্যায় করেছে, আল্লাহ্ তার প্রতিকার করেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“হে স্বর্গ, তার এ দশায় উল্লসিত হও! পবিত্রগণেরা ও প্রেরিতশিষ্যেরা এবং সব ভাববাদী, তোমরা আনন্দ করো! কারণ সে তোমাদের প্রতি যে রকম আচরণ করেছে, ঈশ্বর তেমনই তার বিচার করেছেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে স্বর্গ, হে পবিত্রগণ, হে প্রেরিতগণ, হে ভাববাদিগণ, তোমরা তাহার বিষয়ে আনন্দ কর; কেননা সে তোমাদের প্রতি যে অন্যায় করিয়াছে, ঈশ্বর তাহার প্রতীকার করিয়াছেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এইজন্য হে স্বর্গ উল্লসিত হও! হে ঈশ্বরের পবিত্র লোকেরা! হে প্রেরিতেরা আর ভাববাদীরা, উদ্ভাসিত হও! কারণ সে তোমাদের প্রতি য়ে অন্যায় করেছে, ঈশ্বর তার শাস্তি তাঁকে দিয়েছেন৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
হে স্বর্গ, হে পবিত্র লোকেরা, হে প্রেরিতেরা, হে ভাববাদীরা, তোমরা সবাই তার জন্য আনন্দ কর; কারণ সে তোমাদের ওপর যে অন্যায় করেছে, ঈশ্বর তার বিচার করেছেন l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে স্বর্গ, হে পবিত্রগণ, হে প্রেরিতগণ, হে ভাববাদিগণ, তোমরা তাহার বিষয়ে আনন্দ কর; কেননা সে তোমাদের প্রতি যে অন্যায় করিয়াছে, ঈশ্বর তাহার প্রতীকার করিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন সেই স্বর্গদূত বললেন, “হে স্বর্গ, ঐ শহরের ধ্বংসের জন্য আনন্দিত হও। ঈশ্বরের লোকেরা, প্রেরিতেরা আর নবীরা, আনন্দিত হও। তোমাদের বিরুদ্ধে সে যা করেছিল তার জন্য ঈশ্বর তার বিচার করেছেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন সেই ফেরেশতা বললেন, “হে বেহেশত, ঐ শহরের ধ্বংসের জন্য আনন্দিত হও। আল্লাহ্র বান্দারা, সাহাবীরা আর নবীরা, আনন্দিত হও। তোমাদের বিরুদ্ধে সে যা করেছিল তার জন্য আল্লাহ্ তার বিচার করেছেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
“হে স্বর্গরলোক, আনন্দ কর তার এ দশায়,পুণ্যাত্মা, প্রেরিত-শিষ্য ওপ্রবক্তা নবীরাও উল্লসিত হও,কারণ তোমাদের প্রতি তার অন্যায়েরবিচার করে ঈশ্বর তাকেদিয়েছেন চরম প্রতিফল।”
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই জন্য হে স্বর্গ, উল্লসিত হও! হে ঈশ্বরের পবিত্র লোকরা! হে প্রেরিতরা আর ভাববাদীরা, উল্লসিত হও! কারণ সে তোমাদের প্রতি যে অন্যায় করেছে, ঈশ্বর তার শাস্তি তাকে দিয়েছেন৷’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে স্বর্গ, হে পবিত্র লোকেরা, হে প্রেরিতরা, হে ভাববাদীরা, তোমরা সবাই তার জন্য আনন্দ কর; কারণ সে তোমাদের ওপর যে অন্যায় করেছে, ঈশ্বর তার বিচার করেছেন।