Revelation 18:21 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে এক শক্তিমান ফেরেশতা বড় এক পাটি জাঁতার মত একখানি পাথর নিয়ে সাগরে নিক্ষেপ করে বললেন, এর মত মহানগরী ব্যাবিলন মহাবলে নিপাতিত হবে, আর কখনও তার উদ্দেশ পাওয়া যাবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে এক শক্তিমান স্বর্গদূত বড়ো জাঁতার মতো বিশাল এক পাথর তুলে সমুদ্রে নিক্ষেপ করলেন ও বললেন: “এ ধরনের কঠোরতার সঙ্গে মহানগরী ব্যাবিলনকে নিক্ষিপ্ত করা হবে, তার সন্ধান আর কখনও পাওয়া যাবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে এক শক্তিমান দূত বৃহৎ এক পাট যাঁতার তুল্য একখান প্রস্তর লইয়া সমুদ্রে নিক্ষেপ করিয়া কহিলেন, ইহার ন্যায় মহানগরী বাবিল মহাবলে নিপাতিতা হইবে, আর কখনও তাহার উদ্দেশ পাওয়া যাইবে না।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
পরে এক পরাক্রান্ত স্বর্গদূত খুব বড় য়াঁতার মতো পাথর তুলে নিয়ে সমুদ্রে ফেলে দিয়ে বললেন: ‘এই পাথরটির মতো মহানগরী বাবিলকে ছুঁড়ে ফেলা হবে; আর চিরকালের মতো সে নিশ্চিহ্ন হয়ে যাবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পরে শক্তিশালী একজন স্বর্গদূত একটা বড় যাঁতার মত পাথর নিয়ে সমুদ্রে ছুঁড়ে ফেলে দিয়ে বললেন, এরই মত মহান শহর বাবিলনকে ফেলে দেওয়া হবে, আর কখনও তার দখতে পাওয়া যাবে না l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে এক শক্তিমান দূত বৃহৎ এক পাটি জাঁতার তুল্য একখানি প্রস্তর লইয়া সমুদ্রে নিক্ষেপ করিয়া কহিলেন, ইহার ন্যায় মহানগরী বাবিল মহাবলে নিপাতিত হইবে, আর কখনও তাহার উদ্দেশ পাওয়া যাইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে একজন শক্তিশালী স্বর্গদূত বড় জাঁতার মত একটা পাথর নিয়ে সমুদ্রে ফেলে দিয়ে বললেন, “এমনি করেই সেই নাম-করা বাবিল শহরটাকে ফেলে দেওয়া হবে। তাকে আর কখনও পাওয়া যাবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে একজন শক্তিশালী ফেরেশতা বড় জাঁতার মত একটা পাথর নিয়ে সমুদ্রে ফেলে দিয়ে বললেন, “এমনি করেই সেই নাম-করা ব্যাবিলন শহরটাকে ফেলে দেওয়া হবে। তাকে আর কখনও পাওয়া যাবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন মহাপরাক্রান্ত এক স্বর্গদূত প্রকাণ্ড জাঁতার মত একটি পাথর নিয়ে সমুদ্রে ছুঁড়ে ফেলে বললেনঃ “এই ভাবেই মহানগরী ব্যাবিলনসবলে নিক্ষিপ্ত হবে,তার সন্ধান আর কখনও পাওয়া যাবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পরে এক পরাক্রান্ত স্বর্গদূত খুব বড় যাঁতার মতো পাথর তুলে নিয়ে সমুদ্রে ফেলে দিয়ে বললেন: “মহানগরী বাবিলকে এই পাথরটির মতো ছুঁড়ে ফেলা হবে; আর চিরকালের মতো সে নিশ্চিহ্ন হয়ে যাবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে শক্তিশালী একজন স্বর্গদূত একটা বড় যাঁতার মত পাথর নিয়ে সমুদ্রে ছুঁড়ে ফেলে দিয়ে বললেন, এরই মত মহান শহর বাবিলনকে ফেলে দেওয়া হবে, আর কখনও তার দেখা পাওয়া যাবে না।