Revelation 18:22 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বীণাবাদকদের, গায়কদের এবং যারা বাঁশী বাজায় ও তূরী বাজায় তাদের ধ্বনি তোমার মধ্যে আর কখনও শোনা যাবে না; এবং আর কখনও কোন রকম শিল্পকারকে তোমার মধ্যে পাওয়া যাবে না; এবং যাঁতার আওয়াজ আর কখনও তোমার মধ্যে শোনা যাবে না;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বীণাবাদক ও সংগীতজ্ঞদের গানবাজনা, বাঁশি-বাদক ও তূরীবাদকদের ধ্বনি, আর শোনা যাবে না। কোনও বাণিজ্যের কোনো শ্রমিককে আর তোমার মধ্যে পাওয়া যাবে না, কোনো জাঁতার শব্দ আর কখনও তোমার মধ্যে শোনা যাবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বীণাবাদকদের, গায়কদের, বংশীবাদকদের ও তূরীবাদকদের ধ্বনি তোমার মধ্যে আর কখনও শুনা যাইবে না; এবং আর কখনও কোন প্রকার শিল্পকারকে তোমার মধ্যে পাওয়া যাইবে না; এবং যাঁতার শব্দ আর কখনও তোমার মধ্যে শুনা যাইবে না;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তোমার মধ্যে বীণাবাদক, বাঁশীবাদক, তূরীবাদক ও গায়কদের গান-বাজনা আর কখনও শোনা যাবে না৷ তোমার মধ্যে আর কখনও কোন শিল্পকারকে পাওয়া যাবে না, গম ভাঙ্গার য়াঁতার শব্দ আর কখনও শোনা যাবে না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যারা বীণা বাজায়, যারা গান গায়, যারা বাঁশি বাজায় ও তূরী বাজায় তাদের শব্দ তোমার মধ্যে আর কখনও শোনা যাবে না; এবং আর কখনও কোন রকম শিল্পীকে তোমার মধ্যে পাওয়া যাবে না; এবং যাঁতার শব্দ আর কখনও তোমার মধ্যে শোনা যাবে না;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বীণাবাদকদের, গায়কদের, বংশীবাদকদের ও তূরীবাদকদের ধ্বনি তোমার মধ্যে আর কখনও শুনা যাইবে না; এবং আর কখনও কোন প্রকার শিল্পকারকে তোমার মধ্যে পাওয়া যাইবে না; এবং জাঁতার শব্দ আর কখনও তোমার মধ্যে শুনা যাইবে না;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা বীণা বাজায়, গান গায় এবং বাঁশী বা তূরী বাজায় তাদের শব্দ আর কখনও তোমার মধ্যে শোনা যাবে না। আর কখনও তোমার মধ্যে কোন রকম দক্ষ মিস্ত্রি পাওয়া যাবে না। কোন জাঁতার শব্দ আর কখনও তোমার মধ্যে শোনা যাবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা বীণা বাজায়, গান গায় এবং বাঁশী বা শিংগা বাজায় তাদের আওয়াজ আর কখনও তোমার মধ্যে শোনা যাবে না। আর কখনও তোমার মধ্যে কোন রকম দক্ষ মিস্ত্রি পাওয়া যাবে না। কোন জাঁতার আওয়াজ আর কখনও তোমার মধ্যে শোনা যাবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বীণকার, চারণ, বাঁশী ও তূরীবাদকদেরসঙ্গীতআর কখনও তোমার মাঝেযাবে না শোনা।খুঁজে পাবে না আর কোন শিল্পীকেতোমার মাঝে,জাঁতার শব্দও কখনও আরশোনা যাবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমার মধ্যে বীণাবাদক, বাঁশীবাদক, তূরীবাদক ও গায়কদের গান-বাজনা আর কখনও শোনা যাবে না৷ তোমার মধ্যে আর কখনও কোন শিল্পকারকে পাওয়া যাবে না, গম ভাঙ্গার যাঁতার শব্দ আর কখনও শোনা যাবে না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যারা বীণা বাজায়, যারা গান গায়, যারা বাঁশী বাজায় ও তূরী বাজায় তাদের শব্দ তোমার মধ্যে আর কখনও শোনা যাবে না; এবং আর কখনও কোন রকম শিল্পীকে তোমার মধ্যে পাওয়া যাবে না; এবং যাঁতার শব্দ আর কখনও তোমার মধ্যে শোনা যাবে না;