Revelation 18:23 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং প্রদীপের শিখা আর কখনও তোমার মধ্যে জ্বলবে না; এবং বর কন্যার আওয়াজ আর কখনও তোমার মধ্যে শোনা যাবে না; কারণ তোমার বণিকেরা দুনিয়ার সম্ভ্রান্ত ছিল, কারণ তোমার মায়াশক্তিতে সমস্ত জাতি ভ্রান্ত হত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রদীপের শিখা তোমার মধ্যে আর কখনও আলো জ্বালাবে না। বর ও কনের রব আর কখনও তোমার মধ্যে শোনা যাবে না। তোমার বণিকেরা ছিল জগতের সব মহৎ ব্যক্তি। তোমার তন্ত্রমন্ত্রের মায়ায় সব জাতি বিপথে চালিত হয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং প্রদীপের শিখা আর কখনও তোমার মধ্যে জ্বলিবে না; এবং বর কন্যার রব আর কখনও তোমার মধ্যে শুনা যাইবে না; কারণ তোমার বণিকেরা পৃথিবীর মহল্লোক ছিল, কারণ তোমার মায়াতে সমস্ত জাতি ভ্রান্ত হইত।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তোমার মধ্যে আর কখনও প্রদীপ জ্বলবে না, বর-কণের কথাবার্তা আর কখনও শোনা যাবে না৷ তোমার ব্যবসাযীরা পৃথিবীর মধ্যে বিখ্যাত হয়েছিল৷ তোমার তন্ত্র-মন্ত্রের জাদুতে সমস্ত জাতি ভ্রান্ত হয়েছিল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর কখনও তোমার মধ্যে প্রদীপের আলো জ্বলবে না; এবং বর কন্যার গলার আওয়াজও আর কখনও তোমার মধ্যে শোনা যাবে না; কারণ তোমার ব্যবসায়ীরা পৃথিবীর মধ্যে অধিকারী ছিল, এবং সব জাতি তোমার জাদুতে প্রতারিত হত l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং প্রদীপের শিখা আর কখনও তোমার মধ্যে জ্বলিবে না; এবং বর কন্যার রব আর কখনও তোমার মধ্যে শুনা যাইবে না; কারণ তোমার বণিকেরা পৃথিবীর সম্ভ্রান্ত ব্যক্তি ছিল, কারণ তোমার মায়াতে সমস্ত জাতি ভ্রান্ত হইত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বাতির আলো আর কখনও তোমার মধ্যে জ্বলবে না। বর-কনের গলার আওয়াজও আর তোমার মধ্যে কখনও শোনা যাবে না। তোমার ব্যবসায়ীরা পৃথিবীতে বিখ্যাত ছিল, আর সব জাতিই তোমার যাদুর ছলনায় ভুলত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাতির আলো আর কখনও তোমার মধ্যে জ্বলবে না। বর-কনের গলার আওয়াজও আর তোমার মধ্যে কখনও শোনা যাবে না। তোমার ব্যবসায়ীরা দুনিয়াতে বিখ্যাত ছিল, আর সব জাতিই তোমার জাদুর ছলনায় ভুলত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রদীপের আলো আর কখনও জ্বলবে নাবর ও বধূর আলাপও কখনওশোনা যাবে না তোমার মাঝে।তোমার বণিকেরা একদা ছিলপৃথিবীর অভিজাত সওদাগর,তুমি সর্বজাতিকে বিভ্রান্ত করেছতোমার মোহিনীমায়ায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমার মধ্যে আর কখনও প্রদীপ জ্বলবে না, বর-কণের কথাবার্তা আর কখনও শোনা যাবে না৷ তোমার ব্যবসায়ীরা পৃথিবীর মধ্যে বিখ্যাত হয়েছিল৷ তোমার তন্ত্র-মন্ত্রের জাদুতে সমস্ত জাতি ভ্রান্ত হয়েছিল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর কখনও তোমার মধ্যে প্রদীপের আলো জ্বলবে না; এবং বর কন্যার গলার আওয়াজও আর কখনও তোমার মধ্যে শোনা যাবে না; কারণ তোমার ব্যবসায়ীরা পৃথিবীর মধ্যে অধিকারী ছিল এবং সব জাতি তোমার জাদূতে প্রতারিত হত।