Revelation 18:24 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর নবী ও পবিত্র লোকদের রক্ত এবং যত লোক দুনিয়াতে হত হয়েছে, সেই সবের রক্ত এর মধ্যে পাওয়া গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তার মধ্যে পাওয়া গিয়েছে ভাববাদীদের ও পবিত্রগণের এবং যতজন পৃথিবীতে নিহত হয়েছে, তাদের সকলের রক্ত।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ভাববাদিগণের ও পবিত্রগণের রক্ত, এবং যত লোক পৃথিবীতে হত হইয়াছে, সেই সকলের রক্ত ইহার মধ্যে পাওয়া গেল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
বাবিল সমস্ত ভাববাদী, ঈশ্বরের পবিত্র লোক, আর পৃথিবীতে যত লোককে হত্যা করা হয়েছে, তার রক্তপাতের দোষে দোষী৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
ভাববাদীদের ও ঈশ্বরের মানুষদের রক্ত, এবং যত লোককে পৃথিবীতে মেরে ফেলা হয়েছিল তাদের রক্ত তার মধ্যে পাওয়া গেল l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ভাববাদিগণের ও পবিত্রগণের রক্ত, এবং যত লোক পৃথিবীতে হত হইয়াছে, সেই সকলের রক্ত ইহার মধ্যে পাওয়া গেল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
নবীদের, ঈশ্বরের লোকদের আর যে সব লোকদের এই পৃথিবীতে মেরে ফেলা হয়েছে তাদের রক্ত এই বাবিলেই পাওয়া গেছে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
নবীদের, আল্লাহ্‌র বান্দাদের আর যে সব লোকদের এই দুনিয়াতে হত্যা করা হয়েছে তাদের রক্ত এই ব্যাবিলনেই পাওয়া গেছে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পৃথিবীতে নিহত সকলর নবী ও পুণ্যাত্মাররক্ত ঝরেছে তোমার মাঝে।”
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বাবিল সমস্ত ভাববাদী, ঈশ্বরের পবিত্র লোক, আর পৃথিবীতে যত লোককে হত্যা করা হয়েছে, তার রক্তপাতের দোষে দোষী৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ভাববাদীদের ও ঈশ্বরের পবিত্র মানুষদের রক্ত এবং যত লোককে পৃথিবীতে মেরে ফেলা হয়েছিল তাদের রক্ত তার মধ্যে পাওয়া গেল।