Revelation 18:4 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে আমি বেহেশত থেকে এরকম আর একটি বাণী শুনলাম, ‘হে আমার লোকেরা, এর মধ্য থেকে বের হয়ে এসো, যেন ওর গুনাহ্গুলোর সহভাগী না হও, এবং ওর আঘাতগুলো যেন না পাও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর আমি স্বর্গ থেকে শুনলাম অন্য এক কণ্ঠস্বর: “ ‘আমার প্রজারা, ওর মধ্য থেকে বের হয়ে এসো,’ যেন তোমরা তার পাপসকলের অংশীদার না হও, যেন তার কোনো বিপর্যয় তোমাদের প্রতি না ঘটে;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে আমি স্বর্গ হইতে এইরূপ আর এক বাণী শুনিলাম, ‘হে আমার প্রজাগণ, উহা হইতে বাহিরে আইস, যেন উহার পাপ সকলের সহভাগী না হও, এবং উহার আঘাত সকল যেন প্রাপ্ত না হও।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এরপর আমি স্বর্গ থেকে আর একটি কন্ঠস্বর শুনতে পেলাম, সে বলছে: ‘হে আমার প্রজারা, ওখান থেকে বেরিয়ে এস, তোমরা য়েন ওর পাপের ভাগী না হও; আর ওর প্রাপ্য় আঘাত য়েন তোমাদের ওপর না আসে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তখন আমি স্বর্গ থেকে আর একটা বাক্য শুনতে পেলাম, ‘হে আমার জনগণ, তোমরা ওই বাবিলন থেকে বের হয়ে এসো, যেন তোমরা তার পাপের ভাগী না হও, সুতরাং তার যে সব আঘাত তোমাদের ভোগ না করতে হয় l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে আমি স্বর্গ হইতে এইরূপ আর এক বাণী শুনিলাম, ‘হে আমার প্রজাগণ, উহা হইতে বাহিরে আইস, যেন উহার পাপ সকলের সহভাগী না হও, এবং উহার আঘাত সকল যেন প্রাপ্ত না হও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর আমি স্বর্গ থেকে আর একজনকে বলতে শুনলাম, “আমার লোকেরা, তোমরা বাবিল থেকে বের হয়ে এস যেন তার পাপের ভাগী তোমরা না হও, আর যে সব আঘাত তার উপরে পড়বে তার কোনটাই যেন তোমাদের ভোগ করতে না হয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর আমি বেহেশত থেকে আর একজনকে বলতে শুনলাম, “আমার বান্দারা, তোমরা ব্যাবিলন থেকে বের হয়ে এস যেন তার গুনাহের ভাগী তোমরা না হও, আর যে সব গজব তার উপরে পড়বে তার কোনটাই যেন তোমাদের ভোগ করতে না হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এর পরে আমি স্বর্গ থেকে আর এক বাণীশুনলাম: “হে আমার প্রজাবৃন্দ, ওর মধ্যে থেকে বেরিয়ে এস তোমরা, তাহলে ওর পাপের অংশীদার তোমরা হবে না, তোমাদের উপরে বর্তাবে নাতার দণ্ডের ভাগ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর আমি স্বর্গ থেকে আর একটি কন্ঠস্বর শুনতে পেলাম, সে বলছে: “হে আমার প্রজারা, ওখান থেকে বেরিয়ে এস, তোমরা যেন ওর পাপের ভাগী না হও; আর ওর প্রাপ্য আঘাত যেন তোমাদের ওপর না আসে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন আমি স্বর্গ থেকে আর একটা বাক্য শুনতে পেলাম, “হে আমার জনগণ, তোমরা ওই বাবিলন থেকে বের হয়ে এসো, যেন তোমরা তার পাপের ভাগী না হও, সুতরাং তার যে সব আঘাত তোমাদের ভোগ না করতে হয়।”