Revelation 18:5 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা ওর গুনাহ্ আসমান পর্যন্ত উঁচু হয়েছে, এবং আল্লাহ্ ওর অপরাধগুলো স্মরণ করেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ তার সব পাপ আকাশ পর্যন্ত স্তূপীকৃত হয়েছে; আর ঈশ্বর তার সব অপরাধ স্মরণ করেছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা উহার পাপ আকাশ পর্য্যন্ত সংলগ্ন হইয়াছে এবং ঈশ্বর উহার অপরাধ সকল স্মরণ করিয়াছেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কারণ ওর পাপ স্তূপীকৃত হয়ে গগণচুম্বী হয়েছে; আর ঈশ্বর ওর সব অপরাধ স্মরণ করেছেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ তার পাপ আকাশ পর্য্যন্ত উঁচু হয়ে গেছে এবং ঈশ্বর তার মন্দ কাজের কথা মনে করেছেন l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা উহার পাপ আকাশ পর্যন্ত সংলগ্ন হইয়াছে এবং ঈশ্বর উহার অপরাধ সকল স্মরণ করিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার পাপ আকাশ পর্যন্ত উঁচু হয়েছে আর তার মন্দ কাজের কথা ঈশ্বর মনে করেছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার গুনাহ্ আসমান পর্যন্ত উঁচু হয়েছে আর তার খারাপ কাজের কথা আল্লাহ্ মনে করেছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ গগন স্পর্শ করেছেতার পুঞ্জীভূত পাপ,তার সমস্ত অধর্মেরপ্রতিফল দিতে উদ্যত হয়েছেন ঈশ্বর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কারণ ওর পাপ স্তূপীকৃত হয়ে গগণচুম্বী হয়েছে; আর ঈশ্বর ওর সব অপরাধ স্মরণ করেছেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ তার পাপ স্বর্গ পর্যন্ত উঁচু হয়ে গেছে এবং ঈশ্বর তার মন্দ কাজের কথা মনে করেছেন।