Revelation 18:6 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে যেরকম ব্যবহার করতো, তোমরাও তার প্রতি সেরকম ব্যবহার কর; আর তার কাজ অনুসারে দ্বিগুণ, দ্বিগুণ প্রতিফল তাকে দাও; সে যে পাত্রে পানীয় প্রস্তুত করতো, সেই পাত্রে তার জন্য দ্বিগুণ পরিমাণে পানীয় প্রস্তুত কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সে যেমন করেছে, তার প্রতি ফিরে সেরকমই করো; তার কৃতকর্মের দ্বিগুণ প্রতিফল তাকে দাও। তার নিজের পানপাত্রেই তার জন্য দ্বিগুণ পানীয় মিশ্রিত করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে যেরূপ ব্যবহার করিত, তোমরাও তাহার প্রতি সেইরূপ ব্যবহার কর; আর তাহার ক্রিয়ানুসারে দ্বিগুণ, দ্বিগুণ প্রতিফল তাহাকে দেও; সে যে পাত্রে পেয় প্রস্তুত করিত, সেই পাত্রে তাহার জন্য দ্বিগুণ পরিমাণে পেয় প্রস্তুত কর।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সে অপরের সঙ্গে য়েমন ব্যবহার করেছে, তোমরাও তার প্রতি সেরূপ ব্যবহার কর৷ সে য়েমন কাজ করেছে, তোমরা তার দ্বিগুণ প্রতিফল তাকে দাও৷ অপরের জন্য পানপাত্রে সে য়ে পরিমাণ মেশাতো তোমরা তার জন্য সেই পাত্রে দ্বিগুণ মেশাও৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সে যেমন অন্যদের সঙ্গে ব্যবহার করত তোমরাও তার সঙ্গে সেরকম ব্যবহার কর; এবং তার কাজ অনুযায়ী তাকে দ্বিগুণ প্রতিফল দাও, যে কাপে সে অন্যদের জন্য মদ মেশাত, সেই কাপে তার জন্য দ্বিগুন পরিমানে মদ মিশিয়ে তাকে দাও l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে যেরূপ ব্যবহার করিত, তোমরাও তাহার প্রতি সেইরূপ ব্যবহার কর; আর তাহার ক্রিয়ানুসারে দ্বিগুণ, দ্বিগুণ প্রতিফল তাহাকে দেও; সে যে পাত্রে পেয় প্রস্তুত করিত, সেই পাত্রে তাহার জন্য দ্বিগুণ পরিমাণে পেয় প্রস্তুত কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সে অন্যদের সংগে যেমন ব্যবহার করেছে তার সংগেও তেমনি ব্যবহার কর; তার কাজের পুরোপুরি ফল তাকে দাও। যে পেয়ালার মধ্যে সে অন্যদের জন্য মন্দ মিশাত, তাতে তার পুরোপুরি শাস্তি মিশিয়ে তাকে খেতে দাও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সে অন্যদের সংগে যেমন ব্যবহার করেছে তার সংগেও তেমনি ব্যবহার কর; তার কাজের পুরোপুরি ফল তাকে দাও। যে পেয়ালার মধ্যে সে অন্যদের জন্য খারাপী মিশাত, তাতে তার পুরোপুরি শাস্তি মিশিয়ে তাকে খেতে দাও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সে তোমাদের সঙ্গে যেমন আচরণ করেছেতার যোগ্য প্রতিফল দাও তাকে,তার কৃতকর্মের দ্বিগুণ প্রতিফল দাও।যে পানপাত্রে সে মাদক মেশাতদ্বিগুণ মাদকে পূর্ণ করে দাওসেই পানপাত্র তারই জন্য।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সে অপরের সঙ্গে যেমন ব্যবহার করেছে, তোমরাও তার প্রতি সেরূপ ব্যবহার কর৷ সে যেমন কাজ করেছে, তোমরা তার দ্বিগুণ প্রতিফল তাকে দাও৷ অপরের জন্য পানপাত্রে সে যে পরিমাণ মেশাতো তোমরা তার জন্য সেই পাত্রে দ্বিগুণ মেশাও৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে যেমন অন্যদের সঙ্গে ব্যবহার করত তোমরাও তার সঙ্গে সেরকম ব্যবহার কর; এবং তার কাজ অনুযায়ী তাকে দ্বিগুন প্রতিফল দাও, যে পেয়ালায় সে অন্যদের জন্য মদ মেশাত, সেই পেয়ালায় তার জন্য দ্বিগুন পরিমাণে মদ মিশিয়ে তাকে দাও।