Revelation 18:7 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে যত নিজেকে মহিমান্বিত করতো ও বিলাসিতা করতো, তাকে তত যন্ত্রণা ও শোক দাও। কেননা সে মনে মনে বলছে, আমি রাণীর মত সিংহাসনে বসে আছি; আমি বিধবা নই, কোন মতে শোক দেখবো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সে যত আত্মগরিমা ও বিলাসিতা করত, সেই পরিমাণে তাকে যন্ত্রণা ও কষ্ট দাও। সে তার মনে মনে দম্ভ করে, ‘আমি রানির মতো উপবিষ্ট, আমি বিধবা নই, আর আমি কখনও শোকবিলাপ করব না।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে যত আত্মগৌরব ও বিলাস করিত, তাহাকে তত যন্ত্রণা ও শোক দেও। কেননা সে মনে মনে বলিতেছে, আমি রাণীর মত সিংহাসনে বসিয়া আছি, বিধবা নহি, কোন মতে শোক দেখিব না।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সে (বাবিল) যত অহঙ্কার ও বিলাসিতায় জীবন কাটাতো তোমরা তাকে তত যন্ত্রণা ও মনোকষ্ট দাও৷ কারণ সে নিজের বিষয়ে বলত, ‘আমি রাণী, রাণীর মতোই সিংহাসনে বসে আছি৷ আমি বিধবা নই, আর আমি কখনই দুঃখ পাব না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সে নিজে নিজের বিষয়ে যত গৌরব করেছে ও বিলাসিতায় বাস করেছে, তাকে ঠিক ততটা যন্ত্রণা ও দুঃখ দাও l কারণ সে মনে মনে ভাবে, আমি রাণীর মত সিংহাসনে বসে আছি, আমি একজন বিধবা নয় এবং আমি কখনও দুঃখ দেখব না l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে যত আত্মগৌরব ও বিলাস করিত, তাহাকে তত যন্ত্রণা ও শোক দেও। কেননা সে মনে মনে বলিতেছে, আমি রাণীর মত সিংহাসনে বসিয়া আছি, বিধবা নহি, কোন মতে শোক দেখিব না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সে নিজের বিষয়ে যত বেশী গর্ব করেছে, যত বেশী উচ্ছঙ্খল ভাবে বাস করেছে, ঠিক ততটা যন্ত্রণা ও দুঃখ তাকে দাও; কারণ তার অন্তরে সে ভাবে, ‘আমি তো রাণী হয়ে বসে আছি, আমি বিধবা নই; কোনমতেই আমি দুঃখ বোধ করব না।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সে নিজের বিষয়ে যত বেশী গর্ব করেছে, যত বেশী উ"ছৃঙ্খল ভাবে বাস করেছে, ঠিক ততটা যন্ত্রণা ও দুঃখ তাকে দাও; কারণ তার দিলে সে ভাবে, ‘আমি তো রাণী হয়ে বসে আছি, আমি বিধবা নই; কোনমতেই আমি দুঃখ বোধ করব না।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তার অহমিকা, তার বিলাসব্যসন অনুপাতেনির্যাতন কর তাকে,জর্জরিত কর শোকে।ভোগ করাও তাকে নিদারুণ যন্ত্রণা,কারণ সে মনে মনে বলেছে,'আমি সিংহাসনে উপবিষ্ট এক রাণী,পতিহারা নই আমি,আমাকে স্পর্শ করবে না কোন শোক।’
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সে (বাবিল) যত অহঙ্কার ও বিলাসিতায় জীবন কাটাতো তোমরা তাকে তত যন্ত্রণা ও মনোকষ্ট দাও৷ কারণ সে নিজের বিষয়ে বলত, ‘আমি রাণী, রাণীর মতোই সিংহাসনে বসে আছি৷ আমি বিধবা নই, আর আমি কখনই দুঃখ পাব না৷’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে নিজে নিজের বিষয়ে যত গৌরব করেছে ও বিলাসিতায় বাস করেছে, তাকে ঠিক ততটা যন্ত্রণা ও দুঃখ দাও। কারণ সে মনে মনে ভাবে, আমি রাণীর মত সিংহাসনে বসে আছি, আমি একজন বিধবা নয় এবং আমি কখনও দুঃখ দেখব না।