Revelation 18:8 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এজন্য একই দিনে তার আঘাতগুলো উপস্থিত হবে, সেগুলো হল মৃত্যু, শোক ও দুর্ভিক্ষ, এবং তাকে আগুনে পুড়িয়ে ফেলা হবে, কারণ তার বিচারকর্তা প্রভু আল্লাহ্ শক্তিমান।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই কারণে একদিনেই তার সমস্ত বিপর্যয়, মৃত্যু, শোকবিলাপ ও দুর্ভিক্ষ, তার উপরে এসে পড়বে। আগুন তাকে গ্রাস করবে, কারণ তার বিচারকর্তা প্রভু ঈশ্বর, শক্তিমান।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই জন্য একই দিনে তাহার আঘাত সকল—মৃত্যু, শোক ও দুর্ভিক্ষ উপস্থিত হইবে; এবং তাহাকে আগুনে পোড়াইয়া দেওয়া যাইবে; কারণ তাহার বিচারকর্ত্তা প্রভু ঈশ্বর শক্তিমান্।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
অতএব এক দিনের মধ্যেই তার ওপর এই আঘাত আসবে; মৃত্যু, শোক ও দুর্ভিক্ষ আর আগুনে পুড়িয়ে তাকে ধ্বংস করা হবে৷ কারণ প্রভু ঈশ্বর যিনি তার বিচার করেছেন তিনি সর্বশক্তিমান৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এই কারণে এক দিনে তার সব আঘাত যেমন মৃত্যু, দুঃখ ও দুর্ভিক্ষ তার ওপরে পড়বে; এবং তাকে আগুনে পুড়িয়ে দেওয়া হবে, কারণ তাকে যে বিচার করবেন তিনি হলেন শক্তিমান প্রভু ঈশ্বর l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই জন্য একই দিনে তাহার আঘাত সকল- মৃত্যু, শোক ও দুর্ভিক্ষ উপস্থিত হইবে; এবং তাহাকে আগুনে পোড়াইয়া দেওয়া যাইবে; কারণ তাহার বিচারকর্তা প্রভু ঈশ্বর শক্তিমান।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাই এক দিনেই সব আঘাত তার উপরে পড়বে; সেগুলো হল মৃত্যু, দুঃখ আর দুর্ভিক্ষ। আগুন দিয়ে তাকে পুড়িয়ে ফেলা হবে, কারণ যিনি তার বিচার করবেন সেই প্রভু ঈশ্বর শক্তিমান।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাই এক দিনেই সব গজব তার উপরে পড়বে; সেগুলো হল মৃত্যু, দুঃখ আর দুর্ভিক্ষ। আগুন দিয়ে তাকে পুড়িয়ে ফেলা হবে, কারণ যিনি তার বিচার করবেন সেই মাবুদ আল্লাহ্ শক্তিমান।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই তার সমস্ত আঘাত, মারী, শোক ও দুর্ভিক্ষ একই দিনে এসে উপস্থিত হবে। তাকে আগুনে পোড়ানো হবে। কারণ তার বিচারক মহাশক্তিমান প্রভু পরমেশ্বর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অতএব এক দিনের মধ্যেই তার ওপর এই আঘাত আসবে; মৃত্যু, শোক ও দুর্ভিক্ষ আর আগুনে পুড়িয়ে তাকে ধ্বংস করা হবে৷ কারণ প্রভু ঈশ্বর যিনি তার বিচার করেছেন তিনি সর্বশক্তিমান৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই কারণে এক দিনের তার সব আঘাত যেমন মৃত্যু, দুঃখ ও দূর্ভিক্ষ তার ওপরে পড়বে; এবং তাকে আগুনে পুড়িয়ে দেওয়া হবে, কারণ তাকে যে বিচার করবেন তিনি হলেন শক্তিমান প্রভু ঈশ্বর।