Revelation 18:9 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দুনিয়ার যেসব বাদশাহ্ তার সঙ্গে জেনা করতো, তার সঙ্গে বিলাসিতায় বাস করতো, তারা তার দাহের ধোঁয়া দেখে তার জন্য কান্নাকাটি করবে ও বুকে করাঘাত করবে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“যখন পৃথিবীর রাজারা, যারা তার সঙ্গে ব্যভিচার করেছিল ও তার বিলাসিতায় অংশগ্রহণ করেছিল, তারা তার দাহ হওয়ার ধোঁয়া দেখবে, তারা তার জন্য কাঁদবে ও শোকবিলাপ করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর পৃথিবীর যে সকল রাজা তাহার সঙ্গে ব্যভিচার ও বিলাস করিত, তাহারা তাহার দাহের ধূম দেখিয়া তাহার জন্য রোদন ও বক্ষে করাঘাত করিবে;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
‘জগতের য়ে সব রাজারা তার সঙ্গে য়ৌন পাপে লিপ্ত হয়েছে ও বিলাসে কাটিয়েছে, তারা তাকে জ্বলতে দেখে ও তার থেকে ধোঁয়া উঠতে দেখে বিলাপ ও হাহাকার করবে৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পৃথিবীর যে সব রাজারা তার সঙ্গে ব্যভিচার করেছে ও জাঁকজমক করে বাস করেছে, তারা তার পুড়িয়ে ফেলার সময় ধুমা দেখে তার জন্য কাঁদবে এবং দুঃখ করবে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর পৃথিবীর যে সকল রাজা তাহার সঙ্গে ব্যভিচার ও বিলাস করিত, তাহারা তাহার দাহের ধূম দেখিয়া তাহার জন্য রোদন ও বক্ষে করাঘাত করিবে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পৃথিবীর যে সব রাজারা তার সংগে ব্যভিচার করেছে এবং উচ্ছৃঙ্খল ভাবে তার সংগে বাস করেছে তারা তাকে পুড়িয়ে ফেলবার সময় ধূমা দেখে কাঁদবে এবং তার জন্য দুঃখ করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দুনিয়ার যে সব বাদশাহ্রা তার সংগে জেনা করেছে এবং উ"ছৃঙ্খল ভাবে তার সংগে বাস করেছে তারা তাকে পুড়িয়ে ফেলবার সময় ধোঁয়া দেখে কাঁদবে এবং তার জন্য দুঃখ করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পৃথিবীর নৃপতিবৃন্দ, যারা তার সঙ্গে যৌনবিহার ও স্বেচ্ছাচার করত, তারা তার চিতার ধোঁয়া দেখে হাহাকার ও বিলাপ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“জগতের যে সব রাজারা তার সঙ্গে যৌন পাপে লিপ্ত হয়েছে ও বিলাসে কাটিয়েছে, তারা তাকে জ্বলতে দেখে ও তার থেকে ধোঁয়া উঠতে দেখে বিলাপ ও হাহাকার করবে৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পৃথিবীর যে সব রাজারা তার সঙ্গে ব্যভিচার করেছে ও জাঁকজমক করে বাস করেছে, তারা তার পুড়িয়ে ফেলার দিন ধুমা দেখে তার জন্য কাঁদবে এবং দুঃখ করবে;