Revelation 19:1 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই সকলের পরে আমি যেন বেহেশতে স্থিত বিশাল জনসমাগমের মহাধ্বনি শুনলাম, তারা বলছে— হাল্লিলূয়া! নাজাত ও মহিমা ও পরাক্রম আমাদের আল্লাহ্রই;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এরপরে আমি স্বর্গে এক বিপুল জনসমষ্টির গর্জনের মতো শব্দ শুনতে পেলাম। তারা বলছিল: “হাল্লেলুইয়া! পরিত্রাণ ও মহিমা ও পরাক্রম আমাদের ঈশ্বরেরই,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই সকলের পরে আমি যেন স্বর্গস্থিত বৃহৎ লোকারণ্যের মহারব শুনিলাম, তাহারা বলিতেছে—হাল্লিলূয়া, পরিত্রাণ ও প্রতাপ ও পরাক্রম আমাদের ঈশ্বরেরই;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এরপর আমি স্বর্গে এক বিশাল জনতার কলরব শুনলাম৷ সেই লোকরা বলছে: ‘হাল্লিলুইয়া! জয়, মহিমা ও পরাক্রম আমাদের ঈশ্বরেরই,
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এই সবের পরে আমি স্বর্গ থেকে অনেক লোকের ভিড়ের শব্দ শুনতে পেলাম, তাঁরা বলছিলেন “হাল্লেলুইয়া, পরিত্রান ও গৌরব, ও ক্ষমতা সবই আমাদের ঈশ্বরের;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই সকলের পরে আমি যেন স্বর্গস্থিত বৃহৎ লোকারণ্যের মহারব শুনিলাম, তাহারা বলিতেছে- হাল্লিলূয়া, পরিত্রাণ ও প্রতাপ ও পরাক্রম আমাদের ঈশ্বরেরই;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পরে আমি স্বর্গে অনেক লোকের ভিড়ের শব্দ শুনলাম। তাঁরা বলছিলেন, “হাল্লেলূয়া! উদ্ধার, গৌরব এবং ক্ষমতা, সবই আমাদের ঈশ্বরের,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পরে আমি বেহেশতে অনেক লোকের ভিড়ের আওয়াজ শুনলাম। তাঁরা বলছিলেন, “আলহামদুলিল্লাহ্! নাজাত, প্রশংসা এবং ক্ষমতা, সবই আমাদের আল্লাহ্র,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এর পরে আমি স্বর্গে বিরাট জনসমাবেশের কোলাহলের মত এক ধ্বনি শুনতে পেলাম, তারা ঘোষণা করছিলঃ “হাল্লেলুয়া, পরিত্রাণ, প্রতাপ ও পরাক্রমআমাদের ঈশ্বরের আয়ত্ত্বাধীন,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর আমি স্বর্গে এক বিশাল জনতার কলরব শুনলাম৷ সেই লোকরা বলছে: “হাল্লিলুইয়া! জয়, মহিমা ও পরাক্রম আমাদের ঈশ্বরেরই,
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই সবের পরে আমি স্বর্গ থেকে অনেক লোকের ভিড়ের শব্দ শুনতে পেলাম, তাঁরা বলছিলেন “হাল্লেলূইয়া, পরিত্রান ও গৌরব, ও ক্ষমতা সবই আমাদের ঈশ্বরের;”