Revelation 19:17 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে আমি দেখলাম, এক জন ফেরেশতা সূর্যের মধ্যে দাঁড়িয়ে আছেন; আর তিনি জোরে চিৎকার করে, আসমানের মধ্যপথে যেসব পাখি উড়ে যাচ্ছে তাদের সবাইকে বললেন, এসো, আল্লাহ্‌র মহা-ভোজে জমায়েত হও,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর আমি দেখলাম, একজন স্বর্গদূত সূর্যের মধ্যে দাঁড়িয়ে আছেন। তিনি মধ্যাকাশে উড়ন্ত সব পাখিকে উচ্চকণ্ঠে ডেকে বললেন, “তোমরা এসো, ঈশ্বরের মহাভোজে সকলে একত্র হও,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে আমি দেখিলাম, এক জন দূত সূর্য্যমধ্যে দাঁড়াইয়া আছেন; আর তিনি উচ্চ রবে চীৎকার করিয়া, আকাশের মধ্যপথে যে সকল পক্ষী উড়িয়া যাইতেছে, সে সকলকে কহিলেন, আইস, ঈশ্বরের মহাভোজে একত্র হও,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
পরে আমি দেখলাম, একজন স্বর্গদূত সূর্যের মধ্যে দাঁড়িয়ে আছেন৷ তিনি উঁচু আকাশ পথে য়ে সব পাখি উড়ে যাচ্ছে, তাদের উদ্দেশ্যে খুব জোরে চিত্‌কার করে বললেন: ‘এস, ঈশ্বর য়ে মহাভোজের আযোজন করেছেন, তার জন্য এক জায়গায় জড়ো হও৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমি এক জন দূতকে সূর্য্যের মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখলাম; আর তিনি খুব জোরে চীৎকার করে আকাশের মধ্য দিয়ে যে সব পাখী উড়ে যাচ্ছিল সে সব পাখিকে বললেন, এস ঈশ্বরের মহা ভোজ খাওয়ার জন্য একসঙ্গে জড়ো হও l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে আমি দেখিলাম, একজন দূত সূর্যের মধ্যে দাঁড়াইয়া আছেন; আর তিনি উচ্চ রবে চিৎকার করিয়া, আকাশের মধ্যপথে যে সকল পক্ষী উড়িয়া যাইতেছে, সেই সকলকে কহিলেন, আইস, ঈশ্বরের মহাভোজে একত্র হও,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে আমি একজন স্বর্গদূতকে সূর্যের মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখলাম। যেসব পাখী আকাশে উড়ছিল তিনি তাদের সবাইকে জোরে চিৎকার করে বললেন, “এস, ঈশ্বরের মহা ভোজ খাবার জন্য একসংগে জড়ো হও,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে আমি একজন ফেরেশতাকে সূর্যের মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখলাম। যে সব পাখী আসমানে উড়ছিল তিনি তাদের সবাইকে জোরে চিৎকার করে বললেন, “এস, আল্লাহ্‌র মহা মেজবানী খাবার জন্য একসংগে জড়ো হও,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এর পরে আমি দেখলাম সূর্যের মাঝে দণ্ডায়মান এক স্বর্গদূতকে, তিনি মধ্য আকাশে উজ্জীন পক্ষিকুলকে উচ্চকণ্ঠে ডেকে বললেন, ‘এস, ঈশ্বরপ্রদত্ত মহাভোজে যোগদানের জন্য একত্র হও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পরে আমি দেখলাম, একজন স্বর্গদূত সূর্যের মধ্যে দাঁড়িয়ে আছেন৷ তিনি উঁচু আকাশ পথে যে সব পাখি উড়ে যাচ্ছে, তাদের উদ্দেশ্যে খুব জোরে চিৎকার করে বললেন: “এস, ঈশ্বর যে মহাভোজের আয়োজন করেছেন, তার জন্য এক জায়গায় জড়ো হও৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি একজন দূতকে সূর্য্যের মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখলাম; আর তিনি খুব জোরে চীৎকার করে আকাশের মধ্য দিয়ে যে সব পাখী উড়ে যাচ্ছিল সে সব পাখিকে বললেন, এস ঈশ্বরের মহা ভোজ খাওয়ার জন্য একসঙ্গে জড়ো হও।