Revelation 19:18 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যেন বাদশাহ্‌দের গোশ্‌ত, সহস্রপতিদের গোশ্‌ত, শক্তিমান লোকদের গোশ্‌ত, ঘোড়াগুলোর ও ঘোড়-সওয়ারদের গোশ্‌ত এবং স্বাধীন ও গোলাম, ক্ষুদ্র ও মহান সকল মানুষের গোশ্‌ত ভোজন কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেন তোমরা রাজাদের মাংস, সৈন্যাধ্যক্ষদের মাংস, শক্তিশালী লোকেদের মাংস, ঘোড়া ও তাদের আরোহীর মাংস, স্বাধীন বা ক্রীতদাস, সামান্য বা মহান—সকলের মাংস খেতে পারো।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যেন রাজগণের মাংস, সহস্রপতিবর্গের মাংস, শক্তিমান্‌ লোকদের মাংস, অশ্বগণের ও তদারোহীদের মাংস, এবং স্বাধীন ও দাস, ক্ষুদ্র ও মহান্‌ সকল মনুষ্যের মাংস ভক্ষণ কর।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এক, রাজাদের, প্রধান সেনাপতিদের ও বীরপুরুষদের মাংস, ঘোড়া ও ঘোড়-সওয়ারদের মাংস, স্বাধীন অথবা ক্রীতদাস, ক্ষুদ্র অথবা মহান সকল মানুষের মাংস খেয়ে যাও৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এস রাজাদের মাংস, সেনাপতির মাংস, শক্তিমান্ লোকদের মাংস, ঘর ও আরোহীদের মাংস, এবং স্বাধীন ও দাস, ছোটো ও বড় সব মানুষের মাংস খাও l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যেন রাজগণের মাংস, সহস্রপতিবর্গের মাংস, শক্তিমান লোকদের মাংস, অশ্বগণের ও তদারোহীদের মাংস, এবং স্বাধীন ও দাস, ক্ষুদ্র ও মহান সকল মনুষ্যের মাংস ভক্ষণ কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যেন তোমরা রাজা, সেনাপতি, শক্তিশালী লোক, ঘোড়া ও সেই ঘোড়ায় চড়া লোকদের, স্বাধীন ও দাসদের এবং ছোট-বড় সব মানুষের মাংস খেতে পার।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যেন তোমরা বাদশাহ্‌, সেনাপতি, শক্তিশালী লোক, ঘোড়া ও সেই ঘোড়ায় চড়া লোকদের, স্বাধীন ও গোলামদের এবং ছোট-বড় সব মানুষের গোশ্‌ত খেতে পার।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা, সেনাপতি ও বীরদের, অশ্ব ও অশ্বারোহীদের এবং স্বাধীন ও ক্রীতদাস, ক্ষুদ্র ও মহৎ নির্বিশেষে সকলের মাংস ভোজন কর।”
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এক, রাজাদের, প্রধান সেনাপতিদের ও বীরপুরুষদের মাংস, ঘোড়া ও ঘোড়-সওয়ারদের মাংস, স্বাধীন অথবা ক্রীতদাস, ক্ষুদ্র অথবা মহান সকল মানুষের মাংস খেয়ে যাও৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এস রাজাদের মাংস, সেনাপতির মাংস, শক্তিমান্ লোকদের মাংস, ঘর এবং ঘোড়া ও আরোহীদের মাংস এবং স্বাধীন ও দাস, ছোটো ও বড় সব মানুষের মাংস খাও।