Revelation 19:2 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা তাঁর বিচারাজ্ঞাগুলো সত্য ও ন্যায্য; কারণ যে মহাবেশ্যা তার বেশ্যাক্রিয়া দ্বারা দুনিয়াকে ভ্রষ্ট করতো, তিনি তার বিচার করেছেন, তার হাত থেকে তাঁর গোলামদের রক্তপাতের পরিশোধ নিয়েছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ তাঁর বিচারাদেশ সব যথার্থ ও ন্যায়সংগত। যে মহাবেশ্যা অবৈধ সহবাসের দ্বারা পৃথিবীকে কলুষিত করেছিল, তিনি তার বিচার করেছেন। তিনি তাঁর দাসদের রক্তের প্রতিশোধ তার কাছ থেকে নিয়েছেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা তাঁহার বিচারাজ্ঞা সকল সত্য ও ন্যায্য; কারণ যে মহাবেশ্যা আপন বেশ্যাক্রিয়া দ্বারা পৃথিবীকে ভ্রষ্ট করিত, তিনি তাহার বিচার করিয়াছেন, তাহার হস্ত হইতে আপন দাসগণের রক্তপাতের পরিশোধ লইয়াছেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কারণ তাঁর বিচারসকল সত্য ও ন্যায়৷ তিনি সেই মহান গণিকার বিচার নিষ্পন্ন করেছেন, য়ে তার য়ৌন পাপ দ্বারা পৃথিবীকে কলুষিত করত৷ ঈশ্বরের দাসদের রক্তপাতের প্রতিশোধ নিতে ঈশ্বর সেই বেশ্য়াকে শাস্তি দিয়েছেন৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ তার বিচারগুলি সত্য ও ন্যায্য; কারণ যে মহাবেশ্যা নিজের ব্যভিচার দিয়ে পৃথিবীকে দুষিত করেছিল, ঈশ্বর তার নিজের হাতে বিচার করেছেন এবং তার নিজের দাসদের রক্তের প্রতিশোধ তার ওপর নিয়েছেন l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা তাঁহার বিচারাজ্ঞা সকল সত্য ও ন্যায্য; কারণ যে মহাবেশ্যা আপন বেশ্যাক্রিয়া দ্বারা পৃথিবীকে ভ্রষ্ট করিত, তিনি তাহার বিচার করিয়াছেন, তাহার হস্ত হইতে আপন দাসগণের রক্তপাতের পরিশোধ লইয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কারণ তাঁর বিচার সত্য ও ন্যায্য। যে তার ব্যভিচার দিয়ে সারা পৃথিবীকে অশুচি করেছিল সেই মহাবেশ্যাকে ঈশ্বর শাস্তি দিয়েছেন এবং তাঁর দাসদের রক্তের প্রতিশোধ তিনি তার উপর নিয়েছেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কারণ তাঁর বিচার সত্য ও ন্যায্য। যে তার জেনা দিয়ে সারা দুনিয়াকে নাপাক করেছিল সেই মহাবেশ্যাকে আল্লাহ্‌ শাস্তি দিয়েছেন এবং তাঁর গোলামদের রক্তের প্রতিশোধ তিনি তার উপর নিয়েছেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁর বিচার যথার্থ ও ন্যায্য,যে বারাঙ্গনার ব্যভিচারেকলুষিত সারা পৃথিবী,তিই তার বিচার করেছেন,তাঁর সেবকদের রক্তপাতের প্রতিফলতাকে দিয়েছেন।”
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কারণ তাঁর বিচারসকল সত্য ও ন্যায়৷ তিনি সেই মহান গণিকার বিচার নিষ্পন্ন করেছেন, যে তার যৌন পাপ দ্বারা পৃথিবীকে কলুষিত করত৷ ঈশ্বরের দাসদের রক্তপাতের প্রতিশোধ নিতে ঈশ্বর সেই বেশ্যাকে শাস্তি দিয়েছেন৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ তার বিচারগুলি সত্য ও ন্যায়বান; কারণ যে মহাবেশ্যা নিজের ব্যভিচার দিয়ে পৃথিবীকে দুষিত করেছিল, ঈশ্বর তার নিজের হাতে বিচার করেছেন এবং তার নিজের দাসদের রক্তের প্রতিশোধ তার ওপর নিয়েছেন।