Revelation 19:3 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তারা দ্বিতীয়বার বললো, হাল্লিলূয়া! আর যুগপর্যায়ের যুগে যুগে সেই পতিতার ধোঁয়া উঠছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা আবার চিৎকার করে উঠল: “হাল্লেলুইয়া! তার ধোঁয়া যুগে যুগে চিরকাল উপরে উঠে যাবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তাহারা দ্বিতীয় বার কহিল, হাল্লিলূয়া; আর যুগপর্য্যায়ের যুগে যুগে সেই বেশ্যার ধূম উঠিতেছে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তারপর স্বর্গের সেই লোকেরা বলে উঠল: ‘হাল্লিলুইয়া! সেই বেশ্য়া ভস্মীভূত হবে এবং যুগ যুগ ধরে তার ধোঁয়া উঠবে৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তাঁরা দ্বিতীয় বার বললেন, হাল্লিলূয়া; চিরকাল ধরে তার মধ্য থেকে ধোঁয়া উঠতে থাকবে l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তাহারা দ্বিতীয় বার কহিল, হাল্লিলূয়া; আর যুগপর্যায়ের যুগে যুগে সেই বেশ্যার ধূম উঠিতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁরা দ্বিতীয় বার বললেন, “হাল্লেলূয়া! তার মধ্য থেকে চিরকাল ধরে ধূমা উঠতে থাকবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁরা দ্বিতীয় বার বললেন, “আলহামদুলিল্লাহ্‌! তার মধ্য থেকে চিরকাল ধরে ধোঁয়া উঠতে থাকবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা আবার ঘোষণা করলঃ “হাল্লেলুয়া, তার অনির্বাণ আগুনের ধোঁয়াউঠবে চিরকাল।”
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর স্বর্গের সেই লোকেরা বলে উঠল: “হাল্লিলুইয়া! সেই বেশ্যা ভস্মীভূত হবে এবং যুগ যুগ ধরে তার ধোঁয়া উঠবে৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁরা দ্বিতীয়বার বললেন, “হাল্লিলূয়া; চিরকাল ধরে তার মধ্য থেকে ধোঁয়া উঠতে থাকবে।”