Revelation 19:4 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সেই চব্বিশজন প্রাচীন ও চার প্রাণী ভূমিতে উবুড় হয়ে সিংহাসনে উপবিষ্ট আল্লাহ্র এবাদত করলেন, বললেন, আমিন। হাল্লিলূয়া!
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই চব্বিশজন প্রাচীন ও চারজন জীবন্ত প্রাণী নত হয়ে প্রণাম করে সিংহাসনে উপবিষ্ট ঈশ্বরের উপাসনা করলেন। তাঁরা উচ্চকণ্ঠে বললেন, “আমেন, হাল্লেলুইয়া!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সেই চব্বিশ জন প্রাচীন ও চারি প্রাণী প্রণিপাত করিয়া সিংহাসনে উপবিষ্ট ঈশ্বরের ভজনা করিলেন, কহিলেন, আমেন; হাল্লিলূয়া।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এরপর সেই চব্বিশজন প্রাচীন ও চারজন প্রাণী সিংহাসনে যিনি বসেছিলেন, সেই ঈশ্বরের চরণে মাথা নত করে তাঁর উপাসনা করে বললেন: ‘আমেন, হাল্লিলুইয়া!’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
ঈশ্বর, যিনি সিংহাসনে বসে আছেন তাঁকে পরে সেই চব্বিশ জন নেতা ও চারটি জীবন্ত প্রাণী মাথা নিচু করে প্রণাম করে বললেন, আমেন; হাল্লিলূয়া l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সেই চব্বিশ জন প্রাচীন ও চারি প্রাণী প্রণিপাত করিয়া সিংহাসনে উপবিষ্ট ঈশ্বরের ভজনা করিলেন, কহিলেন, আমেন; হাল্লিলূয়া।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বর, যিনি সিংহাসনে বসে আছেন তাঁকে সেই চব্বিশজন নেতা ও সেই চারজন জীবন্ত প্রাণী উবুড় হয়ে প্রণাম করে বললেন, “আমেন। হাল্লেলূয়া!”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্, যিনি সিংহাসনে বসে আছেন তাঁকে সেই চব্বিশজন নেতা ও সেই চারজন প্রাণী সেজদা করে বললেন, “আমিন। আলহামদুলিল্লাহ্!”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন সেই চব্বিশজন প্রবীণ এবং প্রাণীচতুষ্টয় সিংহাসনে সমাসীন ঈশ্বরের সম্মুখে প্রণিপাত করে বললে, আমেন, হাল্লেলুয়া!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর সেই চব্বিশজন প্রাচীন ও চারজন প্রাণী সিংহাসনে যিনি বসেছিলেন, সেই ঈশ্বরের চরণে মাথা নত করে তাঁর উপাসনা করে বললেন: “আমেন, হাল্লিলুইয়া!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঈশ্বর, যিনি সিংহাসনে বসে আছেন তাঁকে পরে সেই চব্বিশ জন নেতা ও চারটি জীবন্ত প্রাণী মাথা নিচু করে প্রণাম করে বললেন, আমেন; হাল্লিলূয়া।