Revelation 19:5 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সেই সিংহাসন থেকে এই বাণী বের হল, হে আল্লাহ্র গোলামেরা, তোমরা যারা তাঁকে ভয় কর, তোমরা ক্ষুদ্র বা মহান সকলে আমাদের আল্লাহ্র প্রশংসা-গজল কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন সিংহাসন থেকে এক কণ্ঠস্বর শোনা গেল, “ঈশ্বরের দাসেরা, তোমরা যারা ঈশ্বরকে ভয় করো, সামান্য কি মহান তোমরা সকলে আমাদের ঈশ্বরের স্তবগান করো।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সেই সিংহাসন হইতে এই বাণী নির্গত হইল, হে ঈশ্বরের দাসগণ, তোমরা যাহারা তাঁহাকে ভয় কর, তোমরা ক্ষুদ্র কি মহান্ সকলে আমাদের ঈশ্বরের স্তবগান কর।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
পরে সিংহাসন থেকে এক বাণী নির্গত হল, কে য়েন বলে উঠল: ‘হে আমার দাসরা, তোমরা যাঁরা তাঁকে ভয় কর, তোমরা ক্ষুদ্র কি মহান, তোমরা সকলে ঈশ্বরের প্রশংসা কর!’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তখন সেই সিংহাসন থেকে একজন বললেন, হে ঈশ্বরের দাসেরা, তোমরা যারা তাঁকে ভয় কর, তোমরা ছোট কি বড় সকলে আমাদের ঈশ্বরের গৌরব গান কর l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সেই সিংহাসন হইতে এই বাণী নির্গত হইল, হে ঈশ্বরের দাসগণ, তোমরা যাহারা তাঁহাকে ভয় কর, তোমরা ক্ষুদ্র কি মহান সকলে আমাদের ঈশ্বরের স্তবগান কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন সিংহাসন থেকে একজন বললেন, “ঈশ্বরের দাসেরা এবং তোমরা যারা ঈশ্বরকে ভক্তিপূর্ণ ভয় কর, তোমরা ছোট-বড় সবাই আমাদের ঈশ্বরের গৌরব কর।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন সিংহাসন থেকে একজন বললেন, “আল্লাহ্র গোলামেরা এবং তোমরা যারা আল্লাহ্কে ভয় কর, তোমরা ছোট-বড় সবাই আমাদের আল্লাহ্র প্রশংসা কর।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন সিংহাসন থেকে এই বাণী উচ্চারিত হলঃ “হে ঈশ্বরের ক্ষুদ্র ও মহান সেবকবৃন্দ, তোমরা যারা তাঁকে সম্ভ্রম কর, —সকলে আমাদের আরাধ্য ঈশ্বরের প্রশস্তি কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পরে সিংহাসন থেকে এক বাণী নির্গত হল, কে যেন বলে উঠল: “হে আমার দাসরা, তোমরা যারা তাঁকে ভয় কর, তোমরা ক্ষুদ্র কি মহান, তোমরা সকলে ঈশ্বরের প্রশংসা কর!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন সেই সিংহাসন থেকে একজন বললেন, “আমাদের ঈশ্বরের প্রশংসা কর, হে ঈশ্বরের দাসেরা, তোমরা যারা তাঁকে ভয় কর, তোমরা ছোট কি বড় সকলে আমাদের ঈশ্বরের গৌরব গান কর।”