Revelation 19:7 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এসো, আমরা আনন্দ ও উল্লাস করি এবং তাঁকে গৌরব প্রদান করি, কারণ মেষশাবকের বিয়ে উপস্থিত হল এবং তাঁর ভার্যা নিজেকে প্রস্তুত করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এসো আমরা উল্লসিত হই, আনন্দ করি এবং তাঁকে মহিমা প্রদান করি! কারণ মেষশাবকের বিবাহ-লগ্ন উপস্থিত এবং তাঁর কনে নিজেকে প্রস্তুত করেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আইস, আমরা আনন্দ ও উল্লাস করি, এবং তাঁহাকে গৌরব প্রদান করি, কারণ মেষশাবকের বিবাহ উপস্থিত হইল, এবং তাঁহার ভার্য্যা আপনাকে প্রস্তুত করিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এস, আমরা আনন্দ ও উল্লাস করি, আর তাঁর মহিমা করি, কারণ মেষশাবকের বিবাহের দিন এল৷ তাঁর বধূও বিবাহের জন্য নিজেকে প্রস্তুত করেছে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এসো আমরা মনের খুশিতে আনন্দ করি এবং তাঁকে গৌরব দিই, কারণ মেষ শিশুর বিয়ের সময় এসে গেছে এবং তাঁর কন্যে নিজেকে প্রস্তুত করেছেন” l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আইস, আমরা আনন্দ ও উল্লাস করি, এবং তাঁহাকে গৌরব প্রদান করি, কারণ মেষশাবকের বিবাহ উপস্থিত হইল, এবং তাঁহার ভার্যা আপনাকে প্রস্তুত করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এস, আমরা মনের খুশীতে খুব আনন্দ করি আর তাঁর গৌরব করি, কারণ মেষ-শিশুর বিয়ের সময় হয়েছে এবং তাঁর কনে নিজেকে প্রস্তুত করেছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এস, আমরা মনের খুশীতে খুব আনন্দ করি আর তাঁর প্রশংসা করি, কারণ মেষ-শাবকের বিয়ের সময় হয়েছে এবং তাঁর কনে নিজেকে প্রস্তুত করেছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এস, আমরা আন্দ করি, উল্লসিত হই,তাঁর মর্যাদা স্বীকার করি,কারণ মেষশাবকের বিবাহ-লগ্ন উপস্থিত,তাঁর বধূ নিজেকে প্রস্তুত করেছে,নিজেকে সজ্জিত করার জন্য
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এস, আমরা আনন্দ ও উল্লাস করি, আর তাঁর মহিমা করি, কারণ মেষশাবকের বিবাহের দিন এল৷ তাঁর বধূও বিবাহের জন্য নিজেকে প্রস্তুত করেছে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“এসো আমরা মনের খুশিতে আনন্দ করি এবং তাঁকে গৌরব দিই, কারণ মেষশিশুর বিয়ের দিন এসে গেছে এবং তাঁর কন্যে নিজেকে প্রস্তুত করেছেন।”