Revelation 19:8 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তাকে এই বর দেওয়া হল যে, সে উজ্জ্বল ও পবিত্র মসীনার কাপড়ে নিজেকে সজ্জিত করে, কারণ সেই মসীনার কাপড় পবিত্র লোকদের ধর্মময়তা।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
উজ্জ্বল ও পরিষ্কার, মিহি মসিনার পোশাক সজ্জিত হতে তাকে দেওয়া হয়েছিল।” (মিহি মসিনার পোশাক পবিত্রগণের ধর্মাচরণের প্রতীক।)
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ইহাকে এই বর দত্ত হইল যে, সে উজ্জ্বল ও শুচি মসীনা-বস্ত্রে আপনাকে সজ্জিত করে, কারণ সেই মসীনা-বস্ত্র পবিত্রগণের ধর্ম্মাচরণ।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাকে পরিধান করতে দেওয়া হল শুচি শুভ্র উজ্জ্বল মসীনার বসন৷’ সেই মসীনার বসন হল ঈশ্বরের পবিত্র লোকদের সত্কর্মের প্রতীক৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তাঁকে উজ্জ্বল, পরিষ্কার এবং মিহি মসীনা কাপড় পরার অনুমতি দেওয়া হয়েছে, কারণ মসীনা-কাপড় হলো পবিত্র মানুষের বাধ্যতা l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ইহাকে এই বর দত্ত হইল যে, সে উজ্জ্বল ও শুচি মসীনা-বস্ত্রে আপনাকে সজ্জিত করে, কারণ সেই মসীনা-বস্ত্র পবিত্রগণের ধর্মাচরণ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উজ্জ্বল, পরিষ্কার ও মিহি মসীনার কাপড় তাকে পরতে দেওয়া হয়েছে। সেই কাপড় হল ঈশ্বরের লোকদের বাধ্যতা।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
উজ্জ্বল, পরিষ্কার ও মিহি মসীনার কাপড় তাকে পরতে দেওয়া হয়েছে। সেই কাপড় হল আল্লাহ্র বান্দাদের বাধ্যতা।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
উজ্জ্বল ও শুচিশুদ্ধ ক্ষৌম বসনতাকে দেওয়া হয়েছে।(পুণ্যাত্মাদের পুণ্যকীর্তিই হচ্ছে সেই ক্ষৌম বসন।)”
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাকে পরিধান করতে দেওয়া হল শুচি শুভ্র উজ্জ্বল মসীনার বসন৷” (সেই মসীনার বসন হল ঈশ্বরের পবিত্র লোকদের সত্কর্মের প্রতীক৷)
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁকে উজ্জ্বল, পরিষ্কার এবং মিহি মসীনা কাপড় পরার অনুমতি দেওয়া হয়েছে, কারণ মসীনা কাপড় হলো তার পবিত্র মানুষদের ধার্মিক আচরণ।