Revelation 19:9 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি আমাকে বললেন, তুমি এই কথা লেখ, ধন্য তারা, যারা মেষশাবকের বিয়ের ভোজে দাওয়াত পেয়েছে। আবার তিনি আমাকে বললেন, এসব আল্লাহ্র সত্য কালাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন সেই স্বর্গদূত আমাকে বললেন, “তুমি লেখো, ‘ধন্য তারা, যারা মেষশাবকের বিবাহভোজে আমন্ত্রিত।’ ” তিনি আরও যোগ করলেন, “এগুলি প্রকৃতই ঈশ্বরের বাক্য।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি আমাকে কহিলেন, তুমি লিখ, ধন্য তাহারা, যাহারা মেষশাবকের বিবাহভোজে নিমন্ত্রিত। আবার তিনি আমাকে কহিলেন, এ সকল ঈশ্বরের সত্য বাক্য।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এরপর তিনি আমায় বললেন, ‘তুমি এই কথা লেখ৷ ধন্য তারা, যাঁরা মেষশাবকের বিবাহে নিমন্ত্রিত হয়েছে৷’ তারপর দূত আমায় বললেন, ‘এগুলি ঈশ্বরের সত্য বাক্য৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পরে সেই স্বর্গদূত আমাকে বললেন, তুমি এইকথা লেখ, ধন্য তারা যাদেরকে মেষ শিশুর বিয়ের ভোজে নিমন্ত্রণ করা হয়েছে l তিনি আমাকে আরও বললেন, এ সব ঈশ্বরের কথা এবং সত্য কথা l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি আমাকে কহিলেন, তুমি লিখ, ধন্য তাহারা, যাহারা মেষশাবকের বিবাহভোজে নিমন্ত্রিত। আবার তিনি আমাকে কহিলেন, এই সকল ঈশ্বরের সত্য বাক্য।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর সেই স্বর্গদূত আমাকে বললেন, “এই কথা লেখ, ‘মেষ-শিশুর বিয়ের ভোজে যাদের নিমন্ত্রণ করা হয়েছে তারা ধন্য।’ ” তিনি এই কথাও বললেন, “এগুলো ঈশ্বরেরই কথা এবং তা সত্য।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর সেই ফেরেশতা আমাকে বললেন, “এই কথা লেখ, ‘মেষ-শাবকের বিয়ের ভোজে যাদের দাওয়াত করা হয়েছে তারা ধন্য।’ ” তিনি এই কথাও বললেন, “এগুলো আল্লাহ্রই কথা এবং তা সত্য।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরে সেই স্বর্গদূত আমাকে বললেন, “দেখ, ধন্য তারা, যারা মেষশাবকের বিবাহভোজে আমন্ত্রিত।” তিনি বললেন, “ সবই ঈশ্বরের বাণী, সবই সত্য।”
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর তিনি আমায় বললেন, “তুমি এই কথা লেখ৷ ধন্য তারা, যাঁরা মেষশাবকের বিবাহে নিমন্ত্রিত হয়েছে৷” তারপর দূত আমায় বললেন, “এগুলি ঈশ্বরের সত্য বাক্য৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সেই স্বর্গদূত আমাকে বললেন, তুমি এই কথা লেখ, ধন্য তারা যাদেরকে মেষশিশুর বিয়ের ভোজে নিমন্ত্রণ করা হয়েছে। তিনি আমাকে আরও বললেন, এ সব ঈশ্বরের কথা এবং সত্য কথা।