Revelation 2:1 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইফিষে অবস্থিত মণ্ডলীর ফেরেশতাকে এই কথা লিখ— যিনি নিজের ডান হাতে সেই সাতটি তারা ধারণ করেন, যিনি সেই সাতটি সোনার প্রদীপ-আসনের মধ্যে যাতায়াত করেন, তিনি এই কথা বলেন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ইফিষে অবস্থিত মণ্ডলীর দূতকে লেখো: যিনি তাঁর ডান হাতে সাতটি তারা ধারণ করে আছেন ও সাতটি সোনার দীপাধারের মধ্যে দিয়ে গমনাগমন করেন, তিনিই একথা বলেন:
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইফিষস্থ মণ্ডলীর দূতকে লিখ;—যিনি নিজ দক্ষিণ হস্তে সেই সপ্ত তারা ধারণ করেন, যিনি সেই সপ্ত সুবর্ণ দীপবৃক্ষের মধ্যে গমনাগমন করেন, তিনি এই কথা কহেন;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
‘ইফিষে মণ্ডলীর স্বর্গদূতদের উদ্দেশ্যে লেখ: ‘যিনি তাঁর ডান হাতে সাতটি তারা ধরে থাকেন আর যিনি সাতটি সুবর্ণ দীপাধারের মাঝে যাতায়াত করেন তিনি বলছেন:
Bengali 2017 (বাঙালি বাইবেল)
ইফিসিও শহরের মন্ডলীর দূতের কাছে লেখ, - যিনি তাঁর ডান হাতে সাতটা তারা ধরে, সোনার সাতটি দীপাধারের মাঝখানে গমনাগমন করেন, তিনি এই কথা বলছেন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইফিষস্থ মণ্ডলীর দূতকে লিখ- যিনি নিজ দক্ষিণ হস্তে সেই সপ্ত তারা ধারণ করেন, যিনি সেই সপ্ত সুবর্ণ দীপবৃক্ষের মধ্যে গমনাগমন করেন, তিনি এই কথা কহেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“ইফিষ শহরের মণ্ডলীর দূতের কাছে এই কথা লেখ- যিনি তাঁর ডান হাতে সাতটা তারা ধরে সোনার সাতটা বাতিদানের মাঝখানে ঘুরে বেড়ান তিনি এই কথা বলছেন:
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ইফিষ শহরের জামাতের ফেরেশতার কাছে এই কথা লেখ- যিনি তাঁর ডান হাতে সাতটা তারা ধরে সোনার সাতটা বাতিদানের মাঝখানে ঘুরে বেড়ান তিনি এই কথা বলছেন:
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইফিসাস মণ্ডলীর দূতকে লেখঃ “যিনি দক্ষিণ হাতে সপ্ত নক্ষত্র ধারণ করে আছেন, যিনি সপ্ত স্বর্ণ-দীপাধারের মাঝে ভ্রমণ করেন,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“ইফিষে মণ্ডলীর স্বর্গদূতদের উদ্দেশ্যে লেখ: “যিনি তাঁর ডান হাতে সাতটি তারা ধরে থাকেন আর যিনি সাতটি সুবর্ণ দীপাধারের মাঝে যাতায়াত করেন তিনি বলছেন:
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইফিষীয় শহরের মণ্ডলীর দূতের কাছে লেখ, যিনি তাঁর ডান হাতে সাতটা তারা ধরে, সোনার সাতটি দীপাধারের মাঝখানে গমনাগমন করেন, তিনি এই কথা বলছেন,