Revelation 2:13 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি জানি, তুমি কোথায় বাস করছো, সেখানে শয়তানের সিংহাসন রয়েছে। আর তুমি আমার নাম দৃঢ়ভাবে ধারণ করছো, আমাতে তোমার ঈমান অস্বীকার কর নি; আমার সেই সাক্ষী, আমার সেই বিশ্বস্ত লোক আন্তিপা যখন তোমাদের মধ্যে সেখানে নিহত হয়েছিল, যেখানে শয়তান বাস করে, তখনও ঈমান অস্বীকার কর নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি জানি, তুমি কোথায় বাস করছ—সেখানে রয়েছে শয়তানের সিংহাসন। তা সত্ত্বেও তুমি আমার নামের প্রতি বিশ্বস্ত থেকেছ। আমার সেই বিশ্বস্ত সাক্ষী আন্তিপাস যখন তোমার নগরের মধ্যে নিহত হয়েছিল, যেখানে শয়তানের বাসস্থান, তখনও তুমি আমার উপরে তোমার বিশ্বাস অস্বীকার করোনি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি জানি, তুমি কোথায় বাস করিতেছ, সেখানে শয়তানের সিংহাসন রহিয়াছে। আর তুমি আমার নাম দৃঢ়রূপে ধারণ করিতেছ, আমার বিশ্বাস অস্বীকার কর নাই; আমার সেই সাক্ষী, আমার সেই বিশ্বস্ত লোক আন্তিপা যখন তোমাদের মধ্যে তথায় নিহত হইয়াছিল, যেখানে শয়তান বাস করে, তখনও বিশ্বাস অস্বীকার কর নাই।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমি জানি তুমি কোথায় বাস করছ৷ তুমি সেইখানে বাস করছ, য়েখানে শয়তানের সিংহাসন রয়েছে৷ কিন্তু আমার প্রতি তুমি বিশ্বস্ত আছ৷ এমনকি আন্তিপাসের সময়ও আমার প্রতি তোমার য়ে বিশ্বাস তা অস্বীকার কর নি৷ আন্তিপাস আমার এক বিশ্বস্ত সাক্ষী, য়ে তোমাদের নগরে নিহত হয়েছিল৷ তোমাদের নগর সেইখানে য়েখানে শয়তান বাস করে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তুমি কোথায় বাস করছ তা আমি জানি, সেখানে শয়তানের সিংহাসন আছে l তবুও তুমি আমার ওপর বিশ্বস্ত আছ এবং আমার ওপর তোমার বিশ্বাসকে অস্বীকার কর নি; যেখানে শয়তান বাস করে, সেখানে যখন আমার বিশ্বস্ত সাক্ষী আন্তিপা তোমাদের সামনে খুন হয়েছিল l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি জানি, তুমি কোথায় বাস করিতেছ, সেখানে শয়তানের সিংহাসন রহিয়াছে। আর তুমি আমার নাম দৃঢ়রূপে ধারণ করিতেছ, আমার বিশ্বাস অস্বীকার কর নাই; আমার সেই সাক্ষী, আমার সেই বিশ্বস্ত লোক আন্তিপা যখন তোমাদের মধ্যে তথায় নিহত হইয়াছিল, যেখানে শয়তান বাস করে, তখনও বিশ্বাস অস্বীকার কর নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি কোথায় বাস করছ তা আমি জানি; সেখানে শয়তানের সিংহাসন আছে। তবুও তুমি আমার প্রতি বিশ্বস্ত আছ এবং আমার উপর তোমার বিশ্বাসকে অস্বীকার কর নি। এমন কি, যেখানে শয়তান বাস করে সেখানে যখন আমার বিশ্বস্ত সাক্ষী আন্তিপাস্‌ তোমাদের সামনে খুন হয়েছিল তখনও তুমি তোমার বিশ্বাসকে অস্বীকার কর নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি কোথায় বাস করছ তা আমি জানি; সেখানে শয়তানের সিংহাসন আছে। তবুও তুমি আমার প্রতি বিশ্বস্ত আছ এবং আমার উপর তোমার ঈমানকে অস্বীকার কর নি। এমন কি, যেখানে শয়তান বাস করে সেখানে যখন আমার বিশ্বস্ত সাক্ষী আনি-পাস্‌ তোমাদের সামনে খুন হয়েছিল তখনও তুমি তোমার ঈমানকে অস্বীকার কর নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি জানি তোমার নিবাস কোথায়, সেখানে রয়েছে শয়তানের সিংহাসন। তুমি আমার নামে নির্ভর করেছ। আমার প্রতি বিশ্বাস হারাওনি। এমনকি তোমাদের মাঝে যেখানে শয়তানের বসতি সেখানে যখন আমার বিশ্বস্ত সাক্ষী আন্তিপাস নিহত হয়েছিল তখনও বিশ্বাস হারাওনি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি জানি তুমি কোথায় বাস করছ৷ তুমি সেইখানে বাস করছ, যেখানে শয়তানের সিংহাসন রয়েছে৷ কিন্তু আমার প্রতি তুমি বিশ্বস্ত আছ৷ এমনকি আন্তিপাসের সময়ও আমার প্রতি তোমার যে বিশ্বাস তা অস্বীকার কর নি৷ আন্তিপাস আমার এক বিশ্বস্ত সাক্ষী যে তোমাদের নগরে নিহত হয়েছিল৷ তোমাদের নগর সেইখানে যেখানে শয়তান বাস করে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি কোথায় বাস করছ তা আমি জানি, সেখানে শয়তানের সিংহাসন আছে। তবুও তুমি আমার নামে বিশ্বস্ত আছ এবং আমার ওপর তোমার বিশ্বাসকে অস্বীকার কর নি; যেখানে শয়তান বাস করে, সেখানে যখন আমার বিশ্বস্ত সাক্ষী আন্তিপা তোমাদের সামনে খুন হয়েছিল।