Revelation 2:14 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবুও তোমার বিরুদ্ধে আমার কয়েকটি কথা আছে, কেননা সেই স্থানে তোমার কাছে বালামের শিক্ষাবলম্বী কয়েকজন লোক আছে; সেই বালাম বনি-ইসরাইলদের সম্মুখে বাধাজনক পাথর ফেলে রাখতে বালাককে শিক্ষা দিয়েছিল, যেন তারা মূর্তির কাছে উৎসর্গ-করা খাবার ভোজন ও পতিতা-গমন করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তা সত্ত্বেও, তোমার বিরুদ্ধে আমার কয়েকটি অভিযোগ আছে: তুমি সেখানে এমন কিছু মানুষকে থাকতে দিয়েছ যারা বিলিয়মের শিক্ষা পালন করে, যে বালাককে কুশিক্ষা দিয়েছিল যেন সে ইস্রায়েলীদের প্রলোভিত করে যার ফলে তারা প্রতিমার কাছে উৎসর্গ করা বলি আহার করেছিল ও অবৈধ যৌনাচারে লিপ্ত হওয়ার পাপ করেছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তথাচ তোমার বিরুদ্ধে আমার কয়েকটী কথা আছে, কেননা তুমি সেই স্থানে বিলিয়মের শিক্ষাবলম্বী কয়েক জনকে রাখিতেছ; সেই ব্যক্তি ইস্রায়েল-সন্তানদের সম্মুখে বিঘ্ন ফেলিয়া রাখিতে বালাককে শিক্ষা দিয়াছিল, যেন তাহারা প্রতিমার কাছে উৎসৃষ্ট বলি ভক্ষণ ও বেশ্যাগমন করে ।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
‘তবু তোমাদের বিরুদ্ধে আমার কয়েকটি কথা বলার আছে৷ তোমাদের মধ্যে এমন কিছু লোককে তুমি সহ্য করেছ যাঁরা বিলিয়মের শিক্ষা অনুসারে চলে৷ ইস্রায়েলকে কি করে পাপে ফেলা যায় তা বিলিয়ম শিখিয়েছিল৷ সেই লোকরা প্রতিমার সামনে উত্সর্গ করা খাদ্য় খেয়ে ও ব্যভিচার করে পাপ করেছিল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু তোমার বিরুদ্ধে আমার কয়েকটা কথা বলার আছে, কেননা তোমার ওখানে কিছু লোক আছে যারা বিলিয়মের শিক্ষা অনুসারে চলে; সেই লোক বালাক রাজাকে শিক্ষা দিয়েছিল, যেন তিনি প্রতিমার সামনে উত্সর্গ করা খাবার খাওয়া ও ব্যভিচার করার মধ্য দিয়ে ইস্রায়েল সন্তানদের পাপের দিকে নিয়ে যান l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তথাপি তোমার বিরুদ্ধে আমার কয়েকটি কথা আছে, কেননা তুমি সেই স্থানে বিলিয়মের শিক্ষাবলম্বী কয়েকজনকে রাখিতেছ; সেই ব্যক্তি ইস্রায়েল-সন্তানদের সম্মুখে বিঘ্ন ফেলিয়া রাখিতে বালাককে শিক্ষা দিয়াছিল, যেন তাহারা প্রতিমার কাছে উৎসৃষ্ট বলি ভক্ষণ ও বেশ্যাগমন করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু তবুও তোমার বিরুদ্ধে আমার কিছু বলবার আছে। তোমার ওখানে এমন লোকেরা আছে যারা বিলিয়মের শিক্ষা অনুসারে চলে। বালাক রাজাকে বিলিয়ম শিক্ষা দিয়েছিল যেন সে প্রতিমার সামনে উৎসর্গ করা খাবার খাওয়া ও ব্যভিচার করবার মধ্য দিয়ে ইস্রায়েলীয়দের পাপের দিকে নিয়ে যায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু তবুও তোমার বিরুদ্ধে আমার কিছু বলবার আছে। তোমার ওখানে এমন লোকেরা আছে যারা বালামের শিক্ষা অনুসারে চলে। বালাক বাদশাহ্কে বালাম শিক্ষা দিয়েছিল যেন সে মূর্তির সামনে উৎসর্গ-করা খাবার খাওয়া ও জেনা করবার মধ্য দিয়ে বনি-ইসরাইলদের গুনাহের দিকে নিয়ে যায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তবুও তোমার বিরুদ্ধে আমার কিছু বলা আছে। তোমাদের ওখানে বিলিয়মের মতাবলম্বী কিছু লোক আছে। এই বিলিয়ম ইসরায়েলীদের সম্মুখে বাধা সৃষ্টি করতে বালাককে পরামর্শ দিয়েছিল, যেন তারা প্রতিমার প্রসাদ গ্রহণ করে এবং ব্যভিচার করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তবু তোমাদের বিরুদ্ধে আমার কয়েকটি কথা বলার আছে৷ তোমাদের মধ্যে এমন কিছু লোককে তোমরা সহ্য করেছ যারা বিলিয়মের শিক্ষা অনুসারে চলে৷ ইস্রায়েলকে কি করে পাপে ফেলা যায় তা বিলিয়ম শিখিয়েছিল৷ সেই লোকরা প্রতিমার সামনে উৎসর্গ করা খাদ্য খেয়ে ও ব্যভিচার করে পাপ করেছিল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু তোমার বিরুদ্ধে আমার কয়েকটা কথা বলার আছে, কারণ তোমার ওখানে কিছু লোক আছে যারা বিলিয়মের শিক্ষা অনুসারে চলে; সেই লোক বালক রাজাকে শিক্ষা দিয়েছিল, যেন তিনি প্রতিমার সামনে উত্সর্গ করা প্রসাদ খাওয়া ও ব্যভিচার করার মধ্য দিয়ে ইস্রায়েল সন্তানদের পাপের দিকে নিয়ে যান।