Revelation 2:17 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যার কান আছে, সে শুনুক, রূহ্‌ মণ্ডলীগুলোকে কি বলছেন। যে জয় করে তাকে আমি গুপ্ত “মান্না” এবং একখানি শ্বেত পাথর দেব, সেই পাথরের উপরে “নতুন একটি নাম” লেখা আছে; আর কেউই সেই নাম জানে না, কেবল যে তা গ্রহণ করে, সেই জানে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যার কান আছে, সে শুনুক, যে পবিত্র আত্মা মণ্ডলীদের কী বলছেন। যে বিজয়ী হয়, তাকে আমি কিছু পরিমাণ গুপ্ত মান্না দেব। এছাড়াও, তাকে আমি একটি শ্বেতপাথর দেব, যার উপরে একটি নতুন নাম লেখা আছে, কেউ সেই নাম জানতে পারে না, কেবলমাত্র যে তা গ্রহণ করে, সেই জানে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যাহার কর্ণ আছে, সে শুনুক, আত্মা মণ্ডলীগণকে কি কহিতেছেন। যে জয় করে, তাহাকে আমি গুপ্ত “মান্না” দিব; এবং একখানি শ্বেত প্রস্তর তাহাকে দিব, সেই প্রস্তরের উপরে “নূতন এক নাম” লেখা আছে; আর কেহই সেই নাম জানে না, কেবল যে তাহা গ্রহণ করে, সেই জানে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
‘আত্মা মণ্ডলীগুলিকে কি বলছেন যার শোনার মতো কান আছে সে শুনুক৷ ‘য়ে জীবনে জযী হয়, তাকে আমি গুপ্ত মান্নার অংশ খেতে দেব এবং আমি তাদের প্রত্যেককে একটি করে সাদা পাথর দেব৷ সেই পাথরের ওপর একটা নতুন নাম লেখা আছে; যা অন্য কেউ জানতে পারবে না, কেবল য়ে তা পাবে সেই জানতে পারবে৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যার কান আছে, সে শুনুক, পবিত্র আত্মা মন্ডলীগুলোকে কি বলছেন l যে জয়ী হবে, তাকে আমি লুকানো “মান্না” দেব এবং একটা সাদা পাথর তাকে দেব, সেই পাথরের ওপরে “নূতন এক নাম” লেখা আছে; আর কেউ সেই নাম জানে না, কেবল যে সেটা পাবে, সেই তা জানবে l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যাহার কর্ণ আছে, সে শুনুক, আত্মা মণ্ডলীগণকে কি কহিতেছেন। যে জয় করে, তাহাকে আমি গুপ্ত “মান্না” দিব; এবং একখানি শ্বেত প্রস্তর তাহাকে দিব, সেই প্রস্তরের উপরে “নূতন এক নাম” লেখা আছে; আর কেহই সেই নাম জানে না, কেবল যে তাহা প্রহণ করে, সেই জানে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যার শুনবার কান আছে সে শুনুক, পবিত্র আত্মা মণ্ডলীগুলোকে কি বলছেন। যে জয়ী হবে তাকে আমি লুকানো মান্না থেকে কিছু মান্না এবং একটা সাদা পাথর দেব। সেই পাথরের উপরে এমন একটা নতুন নাম লেখা থাকবে যা কেউ জানে না; কেবল যে সেটা পাবে সে-ই তা জানবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যার শুনবার কান আছে সে শুনুক, পাক-রূহ্‌ জামাতগুলোকে কি বলছেন। যে জয়ী হবে তাকে আমি লুকানো মান্না থেকে কিছু মান্না এবং একটা সাদা পাথর দেব। সেই পাথরের উপরে এমন একটা নতুন নাম লেখা থাকবে যা কেউ জানে না; কেবল যে সেটা পাবে সে-ই তা জানবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শোনার মত কান যার আছে সে শুনুক, পবিত্র আত্মা সকল মণ্ডলীকে কি বলছেন। যে জয়ী হবে তাকে আমি গুপ্ত মান্নার অংশ দেব। এক খণ্ড শ্বেতপাথরও দেব তাকে, সেই পাথরের উপর লেখা আছে এক নতুন নাম। সেই নাম যাকে দেওয়অ হয়েছে সে ছাড়া আরর কেউ জানে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আত্মা মণ্ডলীগুলিকে কি বলছেন যার শোনার মতো কান আছে সে শুনুক৷ “যে জীবনে জয়ী হয়, তাকে আমি গুপ্ত মান্নার অংশ খেতে দেব এবং আমি তাদের প্রত্যেককে একটি করে সাদা পাথর দেব৷ সেই পাথরের ওপর একটা নতুন নাম লেখা আছে যা অন্য কেউ জানতে পারবে না, কেবল যে তা পাবে সেই জানতে পারবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যার কান আছে, সে শুনুক, পবিত্র আত্মা মণ্ডলী গুলোকে কি বলছেন। যে জয়ী হবে, তাকে আমি লুকানো “স্বর্গীয় খাদ্য” দেব এবং একটা সাদা পাথর তাকে দেব, সেই পাথরের ওপরে “নূতন এক নাম” লেখা আছে; আর কেউ সেই নাম জানে না, কেবল যে সেটা পাবে, সেই তা জানবে।