Revelation 2:18 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর থুয়াতীরায় অবস্থিত মণ্ডলীর ফেরেশতাকে এই কথা লিখ— যিনি আল্লাহ্র পুত্র, যাঁর চোখ আগুনের শিখার মত ও যাঁর পা উজ্জ্বল ব্রোঞ্জের মত, তিনি এই কথা বলেন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“থুয়াতীরায় অবস্থিত মণ্ডলীর দূতকে লেখো: যিনি ঈশ্বরের পুত্র, যাঁর দুটি চোখ জ্বলন্ত আগুনের শিখার মতো ও যাঁর দু-পা ঝকঝকে পিতলের মতো, তিনিই একথা বলছেন:
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর থুয়াতীরাস্থ মণ্ডলীর দূতকে লিখ;— যিনি ঈশ্বরের পুত্র, যাঁহার চক্ষু অগ্নিশিখার তুল্য, ও যাঁহার চরণ সুপিত্তলের সদৃশ, তিনি এই কথা কহেন;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
‘থুয়াতীরাস্থ মণ্ডলীর স্বর্গদূতের কাছে এই কথা লেখ: ‘যিনি ঈশ্বরের পুত্র; য়াঁর চোখ আগুনের শিখার মতো ও য়াঁর পা উজ্জ্বল পিতলের মতো, তিনি এই কথা বলছেন:
Bengali 2017 (বাঙালি বাইবেল)
থুয়াতীরা শহরের মন্ডলীর দূতের কাছে লেখ;- যিনি ঈশ্বরের পুত্র, যাঁর চোখ আগুনের শিখার মত এবং যাঁর পা পালিশ করা পিতলের মত, তিনি এই কথা বলছেন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর থুয়াতীরাস্থ মণ্ডলীর দূতকে লিখ- যিনি ঈশ্বরের পুত্র, যাঁহার চক্ষু অগ্নিশিখার তুল্য, ও যাঁহার চরণ সুপিত্তলের সদৃশ, তিনি এই কথা কহেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“থুয়াতীরা শহরের মণ্ডলীর দূতের কাছে এই কথা লেখ- ঈশ্বরের পুত্র, যাঁর চোখ আগুনের শিখার মত এবং পা খুব চক্চকে পিতলের মত তিনি এই কথা বলছেন:
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“থুয়াতীরা শহরের জামাতের ফেরেশতার কাছে এই কথা লেখ- ইব্নুল্লাহ্, যাঁর চোখ আগুনের শিখার মত এবং পা খুব চক্চকে পিতলের মত তিনি এই কথা বলছেন:
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
থিয়াতীরা মণ্ডলীর দূতকে লেখ:যিনি ঈশ্বর-তনয়, নয়ন যার বহ্নিশিখার মত, চরণ উজ্জ্বল পিতলের মত, তিনি বলছেনঃ
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“থুয়াতীরাস্থ মণ্ডলীর স্বর্গদূতের কাছে এই কথা লেখ: “যিনি ঈশ্বরের পুত্র, যাঁর চোখ আগুনের শিখার মতো ও যাঁর পা উজ্জ্বল পিতলের মতো, তিনি এই কথা বলছেন:
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
থুয়াতীরা শহরের মণ্ডলীর দূতের কাছে লেখ; যিনি ঈশ্বরের পুত্র, যাঁর চোখ আগুনের শিখার মত এবং যাঁর পা পালিশ করা পিতলের মত, তিনি এই কথা বলছেন,