Revelation 2:20 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবুও তোমার বিরুদ্ধে আমার কথা আছে; ঈষেবল নাম্নী যে নারী নিজেকে মহিলা-নবী বলে, তুমি তাকে প্রশ্রয় দিচ্ছ এবং সে আমারই গোলামদেরকে পতিতাগমন ও মূর্তির কাছে উৎসর্গ-করা খাবার ভোজন করতে শিক্ষা দিয়ে ভুলাচ্ছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তা সত্ত্বেও, তোমার বিরুদ্ধে আমার অভিযোগ এই: তুমি ওই নারী ঈষেবলকে সহ্য করে আসছ, যে নিজেকে মহিলা ভাববাদী বলে। তার শিক্ষার মাধ্যমে সে আমার দাসদের অবৈধ যৌনাচার ও প্রতিমাদের কাছে উৎসর্গ করা বলি আহার করতে বলে তাদের ভ্রান্তপথে চালিত করছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তথাচ তোমার বিরুদ্ধে আমার কথা আছে; ঈষেবল নাম্নী যে নারী আপনাকে ভাববাদিনী বলে, তুমি তাহাকে থাকিতে দিতেছ, এবং সে আমারই দাসগণকে বেশ্যাগমন ও প্রতিমার কাছে উৎসৃষ্ট বলি ভক্ষণ করিতে শিক্ষা দিয়া ভুলাইতেছে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তবু তোমার বিরুদ্ধে এই আমার অভিযোগ, - ঈষেবল নামে সেই স্ত্রীলোককে তুমি তার ইচ্ছামতো চলতে দিচ্ছ৷ সে নিজেকে ভাববাদিনী বলে৷ সে আমার লোকদের শিক্ষা দিয়ে ভুল পথে নিয়ে যাচ্ছে৷ ঈষেবল আমার লোকদের ব্যভিচার করতে ও প্রতিমার কাছে উত্সর্গ করা বলির মাংস খেতে প্রলোভিত করছে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু তোমার বিরুদ্ধে আমার কথা আছে; ঈষেবল নামে যে মহিলার অন্যায় সহ্য করছ, যে নিজেকে ভাববাদিনী বলে, তার শিক্ষার দ্বারা সে আমার দাসদের ভুলায়, যেন তারা ব্যভিচার করে এবং প্রতিমার কাছে উৎসর্গ করা খাবার খায় l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তথাপি তোমার বিরুদ্ধে আমার কথা আছে; ঈষেবল নাম্নী যে নারী আপনাকে ভাববাদিনী বলে, তুমি তাহাকে থাকিতে দিতেছ, এবং সে আমারই দাসগণকে বেশ্যাগমন ও প্রতিমার কাছে উৎসৃষ্ট বলি ভক্ষণ করিতে শিক্ষা দিয়া ভুলাইতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তবুও তোমার বিরুদ্ধে আমার এই কথা বলবার আছে যে, তুমি ঈষেবল নামে সেই স্ত্রীলোকের অন্যায় সহ্য করছ। এই ঈষেবল নিজেকে নবী বলে। তার শিক্ষার দ্বারা সে আমার দাসদের ভুলায় যেন তারা ব্যভিচার করে এবং প্রতিমার কাছে উৎসর্গ করা খাবার খায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তবুও তোমার বিরুদ্ধে আমার এই কথা বলবার আছে যে, তুমি ঈষেবল নামে সেই স্ত্রীলোকের অন্যায় সহ্য করছ। এই ঈষেবল নিজেকে নবী বলে। তার শিক্ষার দ্বারা সে আমার গোলামদের ভুলায় যেন তারা জেনা করে এবং মূর্তির কাছে উৎসর্গ-করা খাবার খায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তবুও তোমার বিরুদ্ধে আমার বক্তব্য এই যে তুমি ঈষেবল নামে নারীকে প্রশ্রয় দিচ্ছ। সে নিজেকে নবী বলে জাহির রকরে এবং আমার সেবকদের লাম্পট্য ও প্রতিমার প্রসাদ গ্রহণ করার শিক্ষা দিয়ে বিপথে নিয়ে যাচ্ছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তবু তোমার বিরুদ্ধে এই আমার অভিযোগ: ঈষেবল নামে সেই স্ত্রীলোককে তুমি তার ইচ্ছামতো চলতে দিচ্ছ৷ সে নিজেকে ভাববাদিনী বলে৷ সে আমার লোকদের শিক্ষা দিয়ে ভুল পথে নিয়ে যাচ্ছে৷ ঈষেবল আমার লোকদের ব্যভিচার করতে ও প্রতিমার কাছে উৎসর্গ করা বলির মাংস খেতে প্রলুদ্ধ করছে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু তোমার বিরুদ্ধে আমার কথা আছে; ঈষেবল নামে যে মহিলার অন্যায় সহ্য করছ, যে নিজেকে ভাববাদীনী বলে, তার শিক্ষার দ্বারা সে আমার দাসদের ভুলায়, যেন তারা ব্যভিচার করে এবং প্রতিমার সামনে উত্সর্গ করা প্রসাদ খায়।