Revelation 2:22 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দেখ, আমি তাকে বিছানায় ফেলে রাখব এবং যারা তার সঙ্গে জেনা করে, তারা যদি তার কাজ থেকে মন না ফিরায়, তবে তাদেরকে ভীষণ কষ্টের মধ্যে ফেলে দেব;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই কারণে, আমি তাকে কষ্টভোগে শয্যাশায়ী করব এবং যারা তার সঙ্গে ব্যভিচার করছে, তারা যদি তার শেখানো পথ থেকে মন পরিবর্তন না করে, তাহলে তাদেরও প্রচণ্ড যন্ত্রণায় ফেলব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেখ, আমি তাহাকে শয্যাগত করিব, এবং যাহারা তাহার সহিত ব্যভিচার করে, তাহারা যদি তাহার কার্য্য হইতে মন না ফিরায়, তবে তাহাদিগকে মহাক্লেশে ফেলিয়া দিব;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাই আমি তাকে রোগশয়্য়ায় ফেলব; আর যাঁরা তার সঙ্গে ব্যভিচার করছে, তারা যদি তার সঙ্গে করা পাপ কাজের জন্য অনুতাপ না করে তবে তাদেরও মহাকষ্টের মধ্যে ফেলব৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
দেখ, আমি তাকে অসুস্থ করে বিছানায় ফেলে রাখব এবং যারা তার সাথে ব্যভিচার করে, তারা যদি তার কাজ থেকে মন না ফেরায়, তবে নিজেদের ভীষণ কষ্টের মধ্যে ফেলব;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দেখ, আমি তাহাকে শয্যাগত করিব, এবং যাহারা তাহার সহিত ব্যভিচার করে, তাহারা যদি তাহার কার্য হইতে মন না ফিরায়, তবে তাহাদিগকে মহাক্লেশে ফেলিয়া দিব;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য আমি তাকে বিছানায় ফেলে রাখব, আর যারা তার সংগে ব্যভিচার করে তারা যদি ব্যভিচার থেকে মন না ফিরায় তবে তাদের ভীষণ কষ্টের মধ্যে ফেলব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য আমি তাকে বিছানায় ফেলে রাখব, আর যারা তার সংগে জেনা করে তারা যদি জেনা থেকে মন না ফিরায় তবে তাদের ভীষণ কষ্টের মধ্যে ফেলব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দেখ, যদি সে তার দুষ্কর্মের জন্য অনুতাপ না করে তাহলে আমি তাকে নিদারুণ যন্ত্রণায় শয্যাশায়ী করব এবং যারা তার সঙ্গে ব্যভিচারে রত তাদেরও মহাসঙ্কটে ফেলব যদি তারা অনুতপ্ত হয়ে তার সংসর্গ ত্যাগ না করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তাই আমি তাকে রোগশয্যায় ফেলব আর যারা তার সঙ্গে ব্যভিচার করেছে, তারা যদি তার সঙ্গে করা পাপ কাজের জন্য অনুতাপ না করে তবে তাদেরও মহাকষ্টের মধ্যে ফেলব৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দেখ, আমি তাকে অসুস্থ করে বিছানায় ফেলে রাখব এবং যারা তার সাথে ব্যভিচার করে, সেই সব নারীরা তাদের কাজের জন্য যদি মন না ফেরাও, তবে নিজেদের ভীষণ কষ্টের মধ্যে ফেলবে;