Revelation 2:23 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি তার সন্তানদেরকে আঘাত করে হত্যা করবো; তাতে সমস্ত মণ্ডলী জানতে পারবে, “আমি মর্মের ও হৃদয়ের অনুসন্ধানকারী, আর আমি তোমাদের প্রত্যেককে তাদের কাজ অনুসারে ফল দিব”।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি সেই নারীর সন্তানদের আঘাত করে বধ করব। তখন সব মণ্ডলী জানতে পারবে যে আমি হৃদয় ও মনের অনুসন্ধানকারী এবং আমি তোমাদের প্রত্যেককে, তার কাজ অনুযায়ী প্রতিফল দেব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি মারী দ্বারা তাহার সন্তানগণকে বধ করিব; তাহাতে সমস্ত মণ্ডলী জানিতে পারিবে, “আমি মর্ম্মের ও হৃদয়ের অনুসন্ধানকারী, আর আমি তোমাদের প্রত্যেক জনকে আপন আপন কার্য্যানুযায়ী ফল দিব” ।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমি তার সন্তানদের ওপর মহামারী এনে তাদের মেরে ফেলব, তাতে সমস্ত মণ্ডলী জানতে পারবে, আমিই একজন য়ে সমস্ত লোকের মন ও হৃদয় সকল জানি৷ তোমরা প্রত্যেকে যা করেছ তার প্রতিফল আমি তোমাদের প্রত্যেককে দেব৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
মহামারী দিয়ে তার সন্তানদের ও আমি মেরে ফেলব; তাতে সব মন্ডলীগুলো জানতে পারবে যে, “আমিই মানুষের অন্তর ও মন খুঁজে দেখি, আমি কাজ অনুসারে তোমাদের প্রত্যেককে ফল দেব l”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি মহামারী দ্বারা তাহার সন্তানগণকে বধ করিব; তাহাতে সমস্ত মণ্ডলী জানিতে পারিবে, “আমি মর্মের ও হৃদয়ের অনুসন্ধানকারী, আর আমি তোমাদের প্রত্যেক জনকে আপন আপন কার্যানুযায়ী ফল দিব”।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার ছেলেমেয়েদেরও আমি মেরে ফেলব। তাতে সব মণ্ডলীগুলো জানতে পারবে যে, আমিই মানুষের অন্তর ও মন খুঁজে দেখি। আমি কাজ অনুসারে তোমাদের প্রত্যেককে ফল দেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার ছেলেমেয়েদেরও আমি মেরে ফেলব। তাতে সব জামাতগুলো জানতে পারবে যে, আমিই মানুষের দিল ও মন খুঁজে দেখি। আমি কাজ অনুসারে তোমাদের প্রত্যেককে ফল দেব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি তার সন্তানদেরর সংহারক করব। ফলে সকল মণ্ডলী জানবে যে আমিই হৃদয় ও মর্মমূল অড়ুসন্ধান করি এবং আমি তোমাদের প্রত্যেককে তার কর্ম অনুযায়ী প্রতিফল দেব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি তার সন্তানদের ওপর মহামারী এনে তাদের মেরে ফেলব, তাতে সমস্ত মণ্ডলী জানতে পারবে, আমিই একজন যে সমস্ত লোকের মন ও হৃদয় সকল জানি৷ তোমরা প্রত্যেকে যা করেছ তার প্রতিফল আমি তোমাদের প্রত্যেককে দেব৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মহামারী দিয়ে তার অনুসরণকারীদের ও আমি মেরে ফেলব; তাতে সব মণ্ডলীগুলো জানতে পারবে যে, “আমিই মানুষের হৃদয় ও মন খুঁজে দেখি, আমি কাজ অনুসারে তোমাদের প্রত্যেককে ফল দেব।”