Revelation 2:24 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু থুয়াতীরাতে অবশিষ্ট তোমাদের যত জন সেই শিক্ষা গ্রহণ করে নি, লোকে যাকে গভীরতত্ত্ব বলে, শয়তানের সেই গভীরতত্ত্বগুলো যারা জানে নি— তাদের বলছি, তোমাদের উপরে আমি অন্য কোন ভার অর্পণ করি না;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এখন অবশিষ্ট তোমরা যারা থুয়াতীরাতে আছ, যারা তার শিক্ষাগ্রহণ করোনি এবং শয়তানের তথাকথিত গভীর তত্ত্বকথা গ্রহণ করোনি, ‘আমি তোমাদের উপরে আর কোনও ভার চাপাতে চাই না:
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু থুয়াতীরাতে অবশিষ্ট তোমাদের যত জন সেই শিক্ষা গ্রহণ করে নাই,—লোকে যাহাকে গভীরতত্ত্ব বলে, শয়তানের সেই গভীরতত্ত্ব সকল যাহারা জ্ঞাত হয় নাই—তাহাদিগকে বলিতেছি, তোমাদের উপরে আমি অন্য কোন ভার অর্পন করি না;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
‘থুয়াতীরাতে বাকী লোক, তোমরা যাঁরা তার এই ভুল শিক্ষার অনুসারী হও নি, লোকে যাকে শয়তানের নিগূঢ়তত্ত্ব বলে, তা যাঁরা শেখে নি, সেই তোমাদের ওপর অন্য কোন ভার চাপিয়ে দিচ্ছি না৷ কেবল এইটুকু বলি
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু থুয়াতীরাতের বাকী লোকেরা, তোমরা যারা সেই শিক্ষা মত চল না, এবং যাকে শয়তানের সেই গভীর শিক্ষা বলা হয় তা জান না, তোমাদের আমি বলছি - তোমাদের উপরে শাসন ভার দেব না;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু থুয়াতীরাতে অবশিষ্ট তোমাদের যত জন সেই শিক্ষা গ্রহণ করে নাই লোকে যাহাকে গভীরতত্ত্ব বলে, শয়তানের সেই গভীরতত্ত্ব সকল যাহারা জ্ঞাত হয় নাই- তাহাদিগকে বলিতেছি, তোমাদের উপরে আমি অন্য কোন ভার অর্পণ করি না;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে থুয়াতীরার বাকী লোকেরা, তোমরা যারা সেই শিক্ষামত চল না এবং যাকে শয়তানের সেই গভীর শিক্ষা বলা হয় তা জান না, তোমাদের আমি বলছি: তোমাদের উপর আমি অন্য কোন ভার দেব না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে থুয়াতীরার বাকী লোকেরা, তোমরা যারা সেই শিক্ষামত চল না এবং যাকে শয়তানের সেই গভীর শিক্ষা বলা হয় তা জান না, তোমাদের আমি বলছি: তোমাদের উপর আমি অন্য কোন ভার দেব না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু থিয়াতীরা মণ্ডলীর অন্যান্য যারা এই মতাবলম্বী নয়, যারা শয়তানের তথাকথিত নিগূঢ় তত্ত্ব অবগত নয়, তাদের সবাইকে আমি বলছি, তোমাদের উপরে আমি আর কোন বোঝা চাপাব না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“থুয়াতীরাতে বাকী লোক, তোমরা যারা তার এই ভুল শিক্ষার অনুসারী হও নি, লোকে যাকে শয়তানের নিগূঢ়তত্ত্ব বলে, তা যারা শেখে নি, সেই তোমাদের ওপর অন্য কোন ভার চাপিয়ে দিচ্ছি না৷ কেবল এইটুকু বলি
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু থুয়াতীরাতের বাকি লোকেরা, তোমরা যারা সেই শিক্ষা মত চল না এবং যাকে শয়তানের সেই গভীর শিক্ষা বলা হয় তা জান না, তোমাদের আমি বলছি তোমাদের উপরে শাসন ভার দেব না;