Revelation 2:26 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যে জয় করে ও শেষ পর্যন্ত আমার হুকুম করা কাজগুলো পালন করে, তাকে আমি নিজে পিতা থেকে যেমন পেয়েছি, তেমনি জাতিদের উপরে কর্তৃত্ব দেব;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে বিজয়ী হয় ও শেষ পর্যন্ত আমার ইচ্ছা পালন করে, তাকে আমি জাতিবৃন্দের উপরে কর্তৃত্ব করতে দেব—
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যে জয় করে, ও শেষ পর্য্যন্ত আমার আদিষ্ট কার্য্য সকল পালন করে, তাহাকে আমি আপনি পিতা হইতে যেরূপ পাইয়াছি, তদ্রূপ “জাতিগণের উপরে কর্ত্তৃত্ব দিব;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
‘আর য়ে জয় করে ও শেষ পর্যন্ত আমার ইচ্ছা অনুসারে চলে তাকে আমি আমার সমস্ত জাতির ওপরে কর্তৃত্ত্ব করতে অধিকার দেব৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পিতা যেমন আমাকে সব জাতির উপরে প্রভু হবার ক্ষমতা দিয়েছেন, তেমনি যে জয়ী হবে এবং আমি যা চাই তা শেষ পর্য্যন্ত করতে থাকবে, আমি তাকেও সেই শাসন ক্ষমতা দেব;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যে জয় করে, ও শেষ পর্যন্ত আমার আদিষ্ট কার্য সকল পালন করে, তাহাকে আমি আপনি পিতা হইতে যেরূপ পাইয়াছি, তদ্রূপ “জাতিগণের উপরে কর্তৃত্ব দিব;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পিতা যেমন আমাকে সব জাতির উপরে কর্তৃত্ব দিয়েছেন, তেমনি যে জয়ী হবে এবং আমি যা চাই তা শেষ পর্যন্ত করতে থাকবে তাকেও আমি সেই কর্তৃত্ব দেব। সে লোহার দণ্ড দিয়ে তাদের শাসন করবে এবং মাটির পাত্রের মত তাদের চুরমার করে ফেলবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পিতা যেমন আমাকে সব জাতির উপরে কর্তৃত্ব দিয়েছেন, তেমনি যে জয়ী হবে এবং আমি যা চাই তা শেষ পর্যন্ত করতে থাকবে তাকেও আমি সেই কর্তৃত্ব দেব। সে লোহার দণ্ড দিয়ে তাদের শাসন করবে এবং মাটির পাত্রের মত তাদের চুরমার করে ফেলবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যে জয়ী হবে, শেষ পর্যন্ত আমার নির্দেশিত কার্য করবে, আমি নিজে আমার পিতার কাছ থেকে যেমন কর্তৃত্ব লাভ করেছি, তাকে তেমনি আমি সর্বজাতির উপরে কর্তৃত্ব দেব। কুম্ভকার যেমন মাটির পাত্র চূর্ণবিচূর্ণ করে সেও তেমনি তাদের চূর্ণবিচূর্ণ করবে, শাসন করবে তাদের লৌহদণ্ডে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আর যে জয় করে ও শেষ পর্যন্ত আমার ইচ্ছা অনুসারে চলে তাকে আমি আমার সমস্ত জাতির ওপরে কর্তৃত্ত্ব করতে অধিকার দেব৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পিতা যেমন আমাকে সব জাতির উপরে প্রভু হবার ক্ষমতা দিয়েছেন, তেমনি যে জয়ী হবে এবং আমি যা চাই তা শেষ পর্যন্ত করতে থাকবে, আমি তাকেও সেই কর্তৃত্ব দেব;