Revelation 2:27 — Compare Translations
8 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে সে লোহার দণ্ড দ্বারা তাদের এমনি শাসন করবে যে, কুমারের মাটির পাত্রের মত চুরমার করে ফেলবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তার ফলে ‘সে লোহার দণ্ডের দ্বারা তাদের শাসন করবে; মাটির পাত্রের মতো সে তাদের খণ্ডবিখণ্ড করবে’ —ঠিক যে ধরনের কর্তৃত্ব আমি পিতার কাছ থেকে লাভ করেছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে সে লৌহদণ্ড দ্বারা তাহাদিগকে এমনি শাসন করিবে যে, কুম্ভকারের মৃৎপাত্রের ন্যায় চুরমার হইয়া যাইবে” ।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
‘তাতে সে লৌহদণ্ডের দ্বারা তাদের শাসন করবে৷ মাটির পাত্র ভাঙ্গার মতো সে তাদের ভেঙ্গে চুরমার করবে৷’গীতসংহিতা 2:9
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সে লৌহদন্ড দিয়ে তাদের শাসণ করবে এবং মাটির পাত্রের মত তাদের চুরমার করে ফেলবে” l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে সে লৌহদণ্ড দ্বারা তাহাদিগকে এমনি শাসন করিবে যে, কুম্ভকারের মৃৎপাত্রের ন্যায় চুরমার হইয়া যাইবে”।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাতে সে লৌহদণ্ডের দ্বারা তাদের শাসন করবে৷ মাটির পাত্র ভাঙ্গার মতো সে তাদের ভেঙ্গে চুরমার করবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে লৌহদন্ড দিয়ে তাদের শাসন করবে এবং মাটির পাত্রের মত তাদের চুরমার করে ফেলবে।