Revelation 2:4 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবুও তোমার বিরুদ্ধে আমার কথা আছে, তুমি তোমার প্রথম মহব্বত পরিত্যাগ করেছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তবুও তোমার বিরুদ্ধে আমার কিছু কথা আছে: তুমি তোমার প্রথম প্রেম পরিত্যাগ করেছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তথাচ তোমার বিরুদ্ধে আমার কথা আছে, তুমি আপন প্রথম প্রেম পরিত্যাগ করিয়াছ।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
‘তবু তোমার বিরুদ্ধে আমার এই অভিযোগ আছে; তোমার য়ে ভালবাসা প্রথমে ছিল তা তুমি হারিয়ে ফেলেছ৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তবুও তোমার বিরুদ্ধে আমার কথা আছে, আমার প্রতি প্রথমে তোমার যে প্রেম ছিল তা তুমি পরিত্যাগ করেছ ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তথাপি তোমার বিরুদ্ধে আমার কথা আছে, তুমি আপন প্রথম প্রেম পরিত্যাগ করিয়াছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তবুও তোমার বিরুদ্ধে আমার এই কথা বলবার আছে যে, আমার প্রতি প্রথমে তোমার যে রকম ভালবাসা ছিল তা তুমি হারিয়ে ফেলেছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তবুও তোমার বিরুদ্ধে আমার এই কথা বলবার আছে যে, আমার প্রতি প্রথমে তোমার যে রকম মহব্বত ছিল তা তুমি হারিয়ে ফেলেছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তবুও তোমার বিরুদ্ধে আমার বক্তব্য এই, তুমি প্রথম প্রেম থেকে বিচ্যুত হয়েছ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তবু তোমার বিরুদ্ধে আমার এই অভিযোগ আছে: তোমার যে ভালবাসা প্রথমে ছিল তা তুমি হারিয়ে ফেলেছ৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তবুও তোমার বিরুদ্ধে আমার কথা আছে, আমার প্রতি প্রথমে তোমার যে প্রেম ছিল তা তুমি পরিত্যাগ করেছ।