Revelation 2:5 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব স্মরণ কর, কোথা থেকে পড়ে গেছ; মন ফিরাও ও প্রথমে যে সব কাজ করতে সেসব কাজ কর। যদি মন না ফিরাও, তবে আমি তোমার কাছে আসবো ও তোমার প্রদীপ-আসন স্বস্থান থেকে দূর করে দেব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব ভেবে দেখো, কোথা থেকে কোথায় তোমার পতন হয়েছে। তুমি মন পরিবর্তন করো ও প্রথমে যে কাজগুলি করতে সেগুলি করো। কিন্তু যদি মন পরিবর্তন না করো, আমি তোমার কাছে এসে তোমার দীপাধারটি তার নির্দিষ্ট স্থান থেকে অপসারিত করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব স্মরণ কর, কোথা হইতে পতিত হইয়াছ, এবং মন ফিরাও ও প্রথম কর্ম্ম সকল কর; নতুবা যদি মন না ফিরাও, আমি তোমার নিকটে আসিব ও তোমার দীপবৃক্ষ স্বস্থান হইতে দূর করিব।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাই তুমি চিন্তা করে দেখ কোথা থেকে তোমার পতন হয়েছে৷ অনুতাপ কর, আর শুরুতে য়েসব কাজ করতে তাতে ফিরে যাও৷ তুমি যদি অনুতাপ না কর তবে আমি তোমার কাছে আসব ও তোমার দীপাধারটি তার স্থান থেকে সরিয়ে দেব৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
অতএব ভেবে দেখো, তুমি কোথা থেকে কোথায় নেমে গেছ, মন ফেরাও এবং প্রথমে যে সব কাজ করতে সে সব কাজ কর; যদি তুমি মন না ফেরাও তাহলে আমি তোমার কাছে এসে তোমার দীপাধারটা তার জায়গা থেকে সরিয়ে ফেলবো l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব স্মরণ কর, কোথা হইতে পতিত হইয়াছ, এবং মন ফিরাও ও প্রথম কর্ম সকল কর; কিন্তু যদি মন না ফিরাও, আমি তোমার নিকটে আসিব ও তোমার দীপবৃক্ষ স্বস্থান হইতে দূর করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ভেবে দেখ, তুমি কত উঁচু থেকে কত নীচে নেমে গেছ। এই অবস্থা থেকে তুমি মন ফিরাও এবং প্রথমে যে সব কাজ করতে তাতে ফিরে যাও। যদি তুমি মন না ফিরাও তাহলে আমি তোমার কাছে এসে তোমার বাতিদানটা তার জায়গা থেকে সরিয়ে ফেলব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ভেবে দেখ, তুমি কত উঁচু থেকে কত নীচে নেমে গেছ। এই অবস্থা থেকে তুমি মন ফিরাও এবং প্রথমে যে সব কাজ করতে তাতে ফিরে যাও। যদি তুমি মন না ফিরাও তাহলে আমি তোমার কাছে এসে তোমার বাতিদানটা তার জায়গা থেকে সরিয়ে ফেলব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ভেবে দেখ, কোথা থেকে কোথায় তোমার পতন হয়েছে। মন পরিবর্তন কর এবং তুমি প্রথমে যে সব কাজ করতে তা-ই কর। যদি না কর এবং মন পরিবর্তন না কর তাহলে আমি তেমার কাছে যাব এবং তোমার দীপাধার অপসারিত করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই তুমি চিন্তা করে দেখ কোথা থেকে তোমার পতন হয়েছে৷ অনুতাপ কর, আর শুরুতে যেসব কাজ করতে তাতে ফিরে যাও৷ তুমি যদি অনুতাপ না কর তবে আমি তোমার কাছে আসব ও তোমার দীপাধারটি তার স্থান থেকে সরিয়ে দেব৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব ভেবে দেখো, তুমি কোথা থেকে কোথায় নেমে গেছ, মন ফেরাও এবং প্রথমে যে সব কাজ করতে সে সব কাজ কর; যদি তুমি মন না ফেরাও তাহলে আমি তোমার কাছে এসে তোমার দীপাধারটা তার জায়গা থেকে সরিয়ে ফেলবো।