Revelation 2:8 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর স্মুর্ণায় অবস্থিত মণ্ডলীর ফেরেশতাকে এই কথা লিখ— যিনি প্রথম ও শেষ, যিনি মরেছিলেন, আর জীবিত হলেন, তিনি এই কথা বলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“স্মূর্ণায় অবস্থিত মণ্ডলীর দূতকে লেখো: যিনি প্রথম ও শেষ, যিনি মৃত্যুবরণ করেছিলেন ও পুনরায় জীবিত হয়েছেন, তিনিই একথা বলেন:
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর স্মূর্ণাস্থ মণ্ডলীর দূতকে লিখ;— যিনি প্রথম ও শেষ, যিনি মরিয়াছিলেন, আর জীবিত হইলেন, তিনি এই কথা কহেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
‘স্মুর্ণার মণ্ডলীর স্বর্গদূতদের কাছে এই কথা লেখ: ‘যিনি আদি ও অন্ত, যিনি মরেছিলেন এবং পুনরায় জীবিত হলেন, তিনি এই কথা বলছেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
“স্মুর্ণা শহরের মন্ডলীর দূতের কাছে লেখ;- যিনি প্রথম ও শেষ, যিনি মরেছেন এবং জীবিত হয়েছেন তিনি এই কথা বলেছেন -
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর স্মুর্ণাস্থ মণ্ডলীর দূতকে লিখ- যিনি প্রথম ও শেষ, যিনি মরিয়াছিলেন, আর জীবিত হইলেন, তিনি এই কথা কহেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“স্মূর্ণা শহরের মণ্ডলীর দূতের কাছে এই কথা লেখ- যিনি প্রথম ও শেষ, যিনি মরেছিলেন ও জীবিত হয়েছেন, তিনি এই কথা বলছেন:
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ইজমির শহরের জামাতের ফেরেশতার কাছে এই কথা লেখ- যিনি প্রথম ও শেষ, যিনি মরেছিলেন ও জীবিত হয়েছেন, তিনি এই কথা বলছেন:
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
স্মার্ণা মণ্ডলীর দূতকে লেখ:যিনি আদি এবং অন্ত, যিনি মৃত্যুবরণ করেছিলেন এবং পুনর্জীবিত হয়েছেন, তিনি বলছেনঃ
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“স্মুর্ণার মণ্ডলীর স্বর্গদূতদের কাছে এই কথা লেখ: “যিনি আদি ও অন্ত, যিনি মরেছিলেন এবং পুনরায় জীবিত হলেন, তিনি এই কথা বলছেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
স্মুর্ণা শহরের মণ্ডলীর দূতের কাছে লেখ; যিনি প্রথম ও শেষ, যিনি মরেছেন এবং জীবিত হয়েছেন তিনি এই কথা বলেছেন।