Revelation 2:9 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি জানি তোমার দুঃখ-কষ্ট ও দীনতা, তবুও তুমি ধনবান; এবং নিজেদের ইহুদী বললেও যারা ইহুদী নয়, কিন্তু শয়তানের সমাজ, তাদের ধর্ম-নিন্দাও আমি জানি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তোমার দুঃখকষ্ট ও তোমার দারিদ্র্যের কথা জানি—তবুও তুমি ধনী। নিজেদের ইহুদি বললেও যারা ইহুদি নয়, কিন্তু শয়তানের সমাজ, তাদের ধর্মনিন্দার কথাও আমি জানি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি জানি তোমার ক্লেশ ও দীনতা, তথাপি, তুমি ধনবান্; এবং আপনাদিগকে যিহূদী বলিলেও যাহারা যিহূদী নয়, কিন্তু শয়তানের সমাজ, তাহাদের ধর্ম্ম-নিন্দাও আমি জানি।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমি তোমার দুঃখভোগ ও দারিদ্য়রের কথা জানি; কিন্তু সত্যি তুমি ধনবান! তোমাদের নামে লোকে য়ে সব মন্দ কথা বলে তা আমি জানি৷ সেই সব লোক নিজেদের ইহুদী বলে কিন্তু সত্যিকারের ইহুদী নয়, বরং শয়তানের দলের লোক৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তোমার কষ্ট ও অভাবের কথা আমি জানি, (কিন্তু তুমি ধনী), নিজেদের যিহূদী বললেও যারা যিহূদী নয়, (বরং শয়তানের সমাজ, তাদের ধর্ম্ম-নিন্দাও আমি জানি) l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি জানি তোমার ক্লেশ ও দীনতা, তথাপি, তুমি ধনবান; এবং আপনাদিগকে যিহূদী বলিলেও যাহারা যিহূদী নয়, কিন্তু শয়তানের সমাজ, তাহাদের ধর্ম-নিন্দাও আমি জানি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার কষ্ট ও অভাবের কথা আমি জানি, কিন্তু তবুও তুমি ধনী। নিজেদের যিহূদী বললেও যারা যিহূদী নয় বরং শয়তানের দলের লোক, তারা তোমার বিরুদ্ধে যা বলে তা আমি জানি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার কষ্ট ও অভাবের কথা আমি জানি, কিন্তু তবুও তুমি ধনী। নিজেদের ইহুদী বললেও যারা ইহুদী নয় বরং শয়তানের দলের লোক, তারা তোমার বিরুদ্ধে যা বলে তা আমি জানি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার দুঃখক্লেশ ও দারিদ্র্যের কথা আমি জানি। কিন্তু তা সত্ত্বেও তুমি ধনী। যারা ইহুদী বলে নিজেদের পরিচয় দেয় অথচ আসলে তা নয়, শয়তানের সমাজভুক্ত তারা যে তোমার নিন্দা করছে তাও আমি জানি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আমি তোমার দুঃখভোগ ও দারিদ্র্যের কথা জানি; কিন্তু সত্যি তুমি ধনবান! তোমাদের নামে লোকে যে সব মন্দ কথা বলে তা আমি জানি৷ সেই সব লোক নিজেদের ইহুদী বলে কিন্তু তারা সত্যিকারের ইহুদী নয়, বরং শয়তানের দলের লোক৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার কষ্ট ও অভাবের কথা আমি জানি, (কিন্তু তুমি ধনী), নিজেদের যিহুদী বললেও যারা যিহুদী নয়, বরং শয়তানের সমাজ ও তাদের ধর্ম্মনিন্দাও আমি জানি।