Revelation 20:1 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে আমি বেহেশত থেকে এক জন ফেরেশতাকে নেমে আসতে দেখলাম, তাঁর হাতে অতল গহ্বরের চাবি এবং বড় একটি শিকল ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর আমি স্বর্গ থেকে এক দূতকে নেমে আসতে দেখলাম। তাঁর হাতে ছিল সেই অতল-গহ্বরের চাবি ও একটি বড়ো শিকল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে আমি স্বর্গ হইতে এক দূতকে নামিয়া আসিতে দেখিলাম, তাঁহার হস্তে অগাধলোকের চাবি এবং বড় এক শৃঙ্খল ছিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এরপর আমি একজন স্বর্গদূতকে স্বর্গ থেকে নেমে আসতে দেখলাম৷ সেই স্বর্গদূতের হাতে ছিল অতল গহ্বরের চাবি আর একটা বড় শেকল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পরে আমি স্বর্গ থেকে একজন স্বর্গদূতকে নেমে আসতে দেখলাম, তাঁর হাতে ছিল গভীর গর্তের চাবি এবং একটি বড় শিকল l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে আমি স্বর্গ হইতে এক দূতকে নামিয়া আসিতে দেখিলাম, তাঁহার হস্তে অগাধলোকের চাবি এবং বড় এক শৃঙ্খল ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পরে আমি একজন স্বর্গদূতকে স্বর্গ থেকে নেমে আসতে দেখলাম। তাঁর হাতে ছিল সেই অতল গর্তের চাবি আর একটা মস্ত শিকল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পরে আমি একজন ফেরেশতাকে বেহেশত থেকে নেমে আসতে দেখলাম। তাঁর হাতে ছিল হাবিয়া-দোজখের চাবি আর একটা মস্ত শিকল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এর পরে আমি দেখলাম স্বর্গ থেকে একজন দূত নেমে আসছেন। তাঁর হাতে ছিল রসাতলের চাবি এবং বিরাট এক শৃঙ্খল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর আমি একজন স্বর্গদূতকে স্বর্গ থেকে নেমে আসতে দেখলাম৷ সেই স্বর্গদূতের হাতে ছিল অতল গহ্বরের চাবি আর একটা বড় শেকল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে আমি স্বর্গ থেকে একজন স্বর্গদূতকে নেমে আসতে দেখলাম, তাঁর হাতে ছিল গভীর গর্তের চাবি এবং একটি বড় শিকল।