Revelation 20:10 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তাদের ভ্রান্তিজনক ইবলিসকে আগুন ও গন্ধকের হ্রদে নিক্ষেপ করা হল, যেখানে ঐ পশু ও ভণ্ড নবীরাও আছে; আর তারা যুগের পর যুগ ধরে সেখানে দিনরাত যন্ত্রণা ভোগ করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর তাদের প্রতারণাকারী দিয়াবলকে জ্বলন্ত গন্ধকের হ্রদে নিক্ষেপ করা হল, যেখানে সেই পশু ও ভণ্ড ভাববাদীকেও নিক্ষেপ করা হয়েছিল। তারা যুগে যুগে চিরকাল, দিনরাত যন্ত্রণাভোগ করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহাদের ভ্রান্তিজনক দিয়াবল “অগ্নি ও গন্ধকের” হ্রদে নিক্ষিপ্ত হইল, যেখানে ঐ পশু ও ভাক্ত ভাববাদীও আছে; আর তাহারা যুগপর্য্যায়ের যুগে যুগে দিবারাত্র যন্ত্রণা ভোগ করিবে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তখন সেই শয়তান য়ে তাদের ভ্রান্ত করেছিল তাকে জ্বলন্ত গন্ধকের ্ব্রদে ছুঁড়ে ফেলা হবে, য়েখানে সেই পশু ও ভণ্ড ভাববাদীদের আগেই ছুঁড়ে ফেলা হয়েছে৷ সেখানে যুগ যুগ ধরে দিনরাত তারা যন্ত্রণা ভোগ করবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর সেই শয়তান যে তাদের প্রতারণা করেছিল তাকে আগুন ও গন্ধকের হ্রদে ফেলে দেওয়া হলো যেখানে সেই জন্তুটি এবং ভন্ড ভাববাদীকেও ফেলে দেওয়া হয়েছিল l আর তারা চিরকাল সেখানে দিনরাত ধরে যন্ত্রনা ভোগ করবে l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহাদের ভ্রান্তিজনক দিয়াবল “অগ্নি ও গন্ধকের” হ্রদে নিক্ষিপ্ত হইল, যেখানে ঐ পশু ও ভাক্ত ভাববাদীও আছে; আর তাহারা যুগপর্যায়ের যুগে যুগে দিবারাত্র যন্ত্রণা ভোগ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে তাদের ভুল পথে নিয়ে গিয়েছিল সেই শয়তানকে জ্বলন্ত গন্ধকের হ্রদে ফেলে দেওয়া হল। সেই জন্তু আর ভণ্ড নবীকে আগেই সেখানে ফেলে দেওয়া হয়েছিল। সেখানে তারা চিরকাল ধরে দিনরাত যন্ত্রণা ভোগ করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে তাদের ভুল পথে নিয়ে গিয়েছিল সেই ইবলিসকে জ্বলন্ত গন্ধকের হ্রদে ফেলে দেওয়া হল। সেই জন্তু আর ভণ্ড নবীকে আগেই সেখানে ফেলে দেওয়া হয়েছিল। সেখানে তারা চিরকাল ধরে দিনরাত যন্ত্রণা ভোগ করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের প্রতারণাকারী দিয়াবল জ্বলন্ত গন্ধকের হ্রদে নিক্ষিপ্ত হল যেখানে ঐ পসু ও ভণ্ড নবী আগেই নিক্ষিপ্ত হয়েছিল। সেখানে তারা চিরকাল দিবারাত্রি যন্ত্রণা ভোগ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন সেই শয়তান যে তাদের ভ্রান্ত করেছিল তাকে জ্বলন্ত গন্ধকের হ্রদে ছুঁড়ে ফেলা হবে, যেখানে সেই পশু ও ভণ্ড ভাববাদীদের আগেই ছুঁড়ে ফেলা হয়েছে৷ সেখানে যুগ যুগ ধরে দিনরাত তারা যন্ত্রণা ভোগ করবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সেই শয়তান যে তাদের প্রতারণা করেছিল তাকে গন্ধকের ও আগুনের হ্রদে ফেলে দেওয়া হলো যেখানে সেই জন্তুটি এবং ভণ্ড ভাববাদীকেও ফেলে দেওয়া হয়েছিল। আর তারা চিরকাল সেখানে দিন রাত ধরে যন্ত্রণা ভোগ করবে।