Revelation 20:13 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সমুদ্র তার মধ্যবর্তী মৃতদেরকে তুলে দিল এবং মৃত্যু ও পাতাল তাদের মধ্যবর্তী মৃতদেরকে তুলে দিল এবং তাদের প্রত্যেকের নিজ নিজ কাজ অনুসারে বিচার করা হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সমুদ্র তার মধ্যস্থিত মৃতদের সমর্পণ করল এবং পরলোক ও পাতালও তাদের মধ্যে অবস্থিত মৃতদের সমর্পণ করল। আর তাদের প্রত্যেকের কাজ অনুযায়ী তাদের বিচার করা হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সমুদ্র আপনার মধ্যবর্ত্তী মৃতগণকে সমর্পণ করিল, এবং মৃত্যু ও পাতাল আপনাদের মধ্যবর্ত্তী মৃতগণকে সমর্পণ করিল, এবং তাহারা প্রত্যেকে আপন আপন কার্য্যানুসারে বিচারিত হইল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
য়ে সব লোক সমুদ্রগর্ভে নিক্ষিপ্ত হয়েছিল সমুদ্র তাদের সঁপে দিল, আর মৃত্যু ও পাতাল নিজেদের মধ্যে য়ে সব মৃত ব্যক্তি ছিল তাদের সমর্পণ করল৷ তাদের কৃতকর্ম অনুসারে তাদের বিচার হল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পরে সমুদ্রের মধ্যে যে সব মৃত লোকেরা ছিল তাদের সমুদ্র নিজে তুলে দিল, এবং মৃত্যু ও পাতাল নিজেদের মধ্যে যে সব মৃত লোকেরা ছিল তাদেরকে ফিরিয়ে দিল, এবং সব মৃতদের তাদের কাজ অনুসারে বিচার করা হলো l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সমুদ্র তাহার মধ্যবর্তী মৃতগণকে ফিরাইয়া দিল এবং মৃত্যু ও পাতাল আপনাদের মধ্যবর্তী মৃতগণকে সমর্পন করিল, এবং তাহারা প্রত্যেকে আপন আপন কার্যানুসারে বিচারিত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে সব মৃত লোকেরা সমুদ্রের মধ্যে ছিল, সমুদ্র তাদের তুলে দিল। এছাড়া মৃত্যু ও মৃতস্থানের মধ্যে যে সব মৃত লোকেরা ছিল, মৃত্যু ও মৃতস্থান তাদেরও ফিরিয়ে দিল। প্রত্যেককে তার কাজ অনুসারে বিচার করা হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে সব মৃত লোকেরা সমুদ্রের মধ্যে ছিল, সমুদ্র তাদের তুলে দিল। এছাড়া মৃত্যু ও কবরের মধ্যে যে সব মৃত লোকেরা ছিল, মৃত্যু ও কবর তাদেরও ফিরিয়ে দিল। প্রত্যেককে তার কাজ অনুসারে বিচার করা হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সমুদ্র তার গর্ভস্থ মৃত ব্যক্তিদের ফিরিয়ে দিল। মৃত্যু ও পাতালও তাদের অভ্যন্তরস্থ মৃতদের ফিরিয়ে দিল। তাদের প্রত্যেকের কর্ম অনুযায়ী বিচার করা হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে সব লোক সমুদ্র গর্ভে নিক্ষিপ্ত হয়েছিল সমুদ্র তাদের সঁপে দিল, আর মৃত্যু ও পাতাল নিজেদের মধ্যে যে সব মৃত ব্যক্তি ছিল তাদের সমর্পণ করল৷ তাদের কৃতকর্ম অনুসারে তাদের বিচার হল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সমুদ্রের মধ্যে যে সব মৃত লোকেরা ছিল তাদের সমুদ্র নিজে তুলে দিল এবং মৃত্যু ও নরক নিজেদের মধ্যে যে সব মৃত লোকেরা ছিল তাদেরকে ফিরিয়ে দিল এবং সব মৃতদের তাদের কাজ অনুসারে বিচার করা হলো।