Revelation 20:2 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি সেই নাগকে ধরলেন; এই সেই পুরানো সাপ, ইবলিস [অপবাদক] এবং শয়তান [বিপক্ষ]; তিনি তাকে এক হাজার বছরের জন্য বাঁধলেন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি সেই দানবকে বন্দি করলেন। এ সেই পুরোনো সাপ, যে হল দিয়াবল বা শয়তান। তিনি তাকে এক হাজার বছর বন্দি করে রাখলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি সেই নাগকে ধরিলেন; এ সেই পুরাতন সর্প, এ দিয়াবল [অপবাদক] এবং শয়তান [বিপক্ষ]; তিনি তাহাকে সহস্র বৎসর বদ্ধ রাখিলেন,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তিনি সেই নাগকে ধরলেন, এ সেই পুরানো সাপ, দিয়াবল বা শয়তান, তিনি তাকে হাজার বছরের জন্য বেঁধে রাখলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তিনি সেই বিরাটাকার সাপটিকে ধরলেন; এটা সেই পুরাতন সাপ, যাকে দিয়াবল [অপবাদক] ও শয়তান [বিপক্ষ] বলে; তিনি তাকে এক হাজার বৎসরের জন্য বেঁধে রাখলেন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি সেই নাগকে ধরিলেন; এ সেই পুরাতন সর্প, এ দিয়াবল [অপবাদক] এবং শয়তান [বিপক্ষ]; তিনি তাহাকে সহস্র বৎসর বদ্ধ রাখিলেন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি সেই দানবকে, অর্থাৎ সেই পুরানো সাপ যাকে দিয়াবল ও শয়তান বলা হয় তাকে ধরে এক হাজার বছরের জন্য বাঁধলেন এবং সেই অতল গর্তে ফেলে দিলেন। পরে তিনি তাতে তালা দিয়ে তার উপর সীলমোহর করলেন, যেন এই এক হাজার বছর শেষ না হওয়া পর্যন্ত পৃথিবীর জাতিদের আর সে ভুল পথে নিয়ে যেতে না পারে; তার পরে কিছু দিনের জন্য তাকে অবশ্যই ছেড়ে দেওয়া হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি সেই দানবকে, অর্থাৎ সেই পুরানো সাপ যাকে ইবলিস ও শয়তান বলা হয় তাকে ধরে এক হাজার বছরের জন্য বাঁধলেন এবং হাবিয়া-দোজখে ফেলে দিলেন। পরে তিনি তাতে তালা দিয়ে তার উপর সীলমোহর করলেন, যেন এই এক হাজার বছর শেষ না হওয়া পর্যন্ত দুনিয়ার জাতিদের আর সে ভুল পথে নিয়ে যেতে না পারে; তার পরে কিছু দিনের জন্য তাকে অবশ্যই ছেড়ে দেওয়া হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দেখলাম আদিম সর্পকে, যাকে দিয়াবল ও শয়তান বলে, সেই দানবকে তিনি বন্দী করলেন এবং সহস্র বছরের জন্য তাকে শৃঙ্খলিত করে
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনি সেই নাগকে ধরলেন, এ সেই পুরানো সাপ, দিয়াবল বা শয়তান, তিনি তাকে হাজার বছরের জন্য বেঁধে রাখলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি সেই বিরাটাকার সাপটিকে ধরলেন; এটা সেই পুরাতন সাপ, যাকে দিয়াবল [অপবাদক] ও শয়তান [বিপক্ষ] বলে; তিনি তাকে এক হাজার বৎসরের জন্য বেঁধে রাখলেন,